
ক্ষমতাসীন বিএনপি সরকার একের পর এক জাতীয় স্বার্থ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, এর মাধ্যমে এই সরকারের গণবিরোধী চরিত্র ক্রমেই উন্মোচিত হচ্ছে।
রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার রাজনৈতিক প্রস্তাব ও প্রতিবেদনে এসব কথা বলা হয়।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।
রাজনৈতিক প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ মাস পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং সন্ত্রাস, মব সহিংসতা, চাঁদাবাজি, নারী-শিশু নির্যাতন ও রাজনৈতিক সংঘর্ষ বেড়ে জননিরাপত্তাহীনতা আরও প্রকট হয়েছে।
এতে আরও বলা হয়, বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ও নির্বাচনী ইশতেহারে রাষ্ট্রায়ত্ত সম্পদ বেসরকারি মালিকদের কাছে বিক্রি বা হস্তান্তরের কোনো অঙ্গীকার ছিল না। কিন্তু সরকার ক্ষমতায় এসে ইস্পাত, বস্ত্র, রাসায়নিক, চিনি, খাদ্য ও পাট খাতের পাঁচটি রাষ্ট্রায়ত্ত করপোরেশনের অধীন ৪৪টি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় সংসদের বিরোধী জোট সরকারের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে সহযোগীর ভূমিকা পালন করছে। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সভায় বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকার উভয়ই রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। সাংবিধানিক, প্রশাসনিক, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, শ্রম, নারী ও দুর্নীতি দমনসহ বিভিন্ন খাতে একাধিক সংস্কার কমিশন গঠন করা হলেও শাসনব্যবস্থায় কোনো গুণগত পরিবর্তন আসেনি।
সিপিবির নেতারা বলেন, এত প্রাণের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মানুষের প্রাণের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে।
সভায় বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার, আমিনুল ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, লক্ষ্মী চক্রবর্তী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, অধ্যাপক এম এম আকাশ, মৃণাল চৌধুরী, দিবালোক সিংহসহ কেন্দ্রীয় নেতারা।

গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
১৭ ঘণ্টা আগে
সরকার আরও ভালো আইন আনার কথা বলে এখন ‘উল্টো পথে’ পা বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, সরকার আরও ভালো আইন আনার কথা বলে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধের আগের অধ্যাদেশগুলো বাতিল করেছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো থাকলেও গত ছয় মাসে এগুলোর কোনো একটিরও বাস্তবায়ন দেখা যায়নি...
১৯ ঘণ্টা আগে