
রাজধানীতে বিএনপির কোনো কর্মসূচি থাকলে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আজ সোমবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার কোনো অভিযোগও পাওয়া যায়নি। যদিও পুলিশ জানিয়েছে, পুলিশ সতর্ক রয়েছে, কোনো নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে মৎস্য ভবন, শাহবাগ মোড়, হাইকোর্ট মোড়, শিক্ষাভবনে, টিএসসিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ দুপুর ১২টার আগে থেকে বিএনপির পূর্বঘোষিত সমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা শুরু করেন। বেলা দেড়টার দিকে বৃষ্টি উপেক্ষা করে তাঁদের সমাবেশের দিকে যেতে দেখা গেছে। কোথাও পুলিশি বাধা বা তল্লাশির অভিযোগ পাওয়া যায়নি।
বাংলামোটরে স্বেচ্ছাসেবক দলের কর্মী তৌহিদ বলেন, তাঁরা বাড্ডা থেকে হাতিরঝিল হয়ে ১৭ জন একসঙ্গে সমাবেশে যাচ্ছেন। পথে কোথাও পুলিশ কোনো বাধা সৃষ্টি করেনি।
আজ দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিসট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। ২৬টি শর্তে তাদের অনুমতি দেওয়া হয়েছে। আজ বেলা ৩টায় শুরু হবে বিএনপির জনসমাবেশ। এ উপলক্ষে বেলা ১১টার পর থেকে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু করে বিএনপি।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। প্রথমে সমাবেশটি নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার কথা ছিল। তবে পরে ভেন্যু পরিবর্তন করে দলটি।
ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, সমাবেশ করতে কোনো বাধা নেই। তবে বাসে ভাঙচুর-অগ্নিসংযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া সফরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার রাত ২টায় তিনি ঢাকা ত্যাগ করেন। জামায়াতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়া গোলাম পরওয়ারের সফর সঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
২ ঘণ্টা আগে
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ‘ধানের শীষ’ চুরি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড়ে রয়েছে কৃষি ব্যবস্থা।
১৭ ঘণ্টা আগে
হামের টিকার অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিচারসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। হামে আক্রান্ত শিশুদের বিনা মূল্যে চিকিৎসা ও হাসপাতালে হাম কর্নার চালু এবং টিকা অবস্থাপনার সঙ্গে জড়িতদের বিচার; মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগের...
১৭ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও এর প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি ও প্রশাসনিক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের টিকা কেনায় অবহেলা ও অব্যবস্থাপনা এবং টিকাদান কর্মসূচির দুর্বলতা এই পরিস্থিতির জন্য দায়ী...
১৮ ঘণ্টা আগে