
অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে বলে প্রত্যাশা করছে বিএনপি ও গণ অধিকার পরিষদ।
আজ সোমবার বিকেলে বিএনপির নেতাদের সঙ্গে গণ অধিকার পরিষদের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ প্রত্যাশার কথা জানান ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আর গণ অধিকার পরিষদের পক্ষে ছিলেন দলটির সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনীম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মানবাধিকার সম্পাদক খালিদ হাসান।
বৈঠকে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে সৃষ্ট প্রসঙ্গ, সরকারের সংস্কার কার্যক্রম, নির্বাচন কমিশন গঠন ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন তাঁরা। এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড আলোচনায় উঠে আসে।
বৈঠক শেষে নুরুল হক নুর বলেন, ‘বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আমরা যারা আন্দোলন করেছি, তারা আগামী সরকার গঠিত হওয়ার আগপর্যন্ত বাংলাদেশ বিনির্মাণে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চাই।’
নুর বলেন, ‘নতুন নতুন তাত্ত্বিক তৈরি হচ্ছে। কিছু মানুষ গণ-অভ্যুত্থানে সামনে ছিল বলে তারা যা ইচ্ছা তাই বলবে, আমরা সেটা মেনে নেব না। ৫ আগস্টের পর বিপ্লবী সরকার গঠনের অবাধ সুযোগ ছিল, কিন্তু ছাত্ররা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্তর্বর্তী সরকার গঠনের ৩ মাসেও গণহত্যার সঙ্গে জড়িত ৩ হাজার অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই, আইনের মাধ্যমে গণহত্যায় জড়িত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও তার দোসরদের নিষিদ্ধ করা হোক। ভবিষ্যতে যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হোক।’

সরকার গঠনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার দল গোছাতে ও গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে চলতি বছর দলের জাতীয় কাউন্সিল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন করার আভাস পাওয়া গেছে। এমন আভাস দিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে শিশুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের নেতা–কর্মীরা। মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগে গিয়ে শেষ হয়।
১০ ঘণ্টা আগে
‘সরকারের লোকেরা আগে বলেছে, নির্বাচিত সরকার এলেই বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসা শুরু করবে; কিন্তু আমরা দেখলাম, ড. ইউনূস যতটুকু সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন পর্যন্ত দাওয়াত পর্যন্ত পায়নি।’
১২ ঘণ্টা আগে
সারা দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে রাজধানীর পল্লবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
১৩ ঘণ্টা আগে