Ajker Patrika

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৪: ২৮
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু
শনিবার সকালেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। ছবি: সংগৃহীত

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এই সমাবেশের প্রথম পর্ব। অনুষ্ঠান উপস্থাপনা করছেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পীগোষ্ঠী এর পরিবেশনা পরিচালনা করছে।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীমুখী নেতা-কর্মীদের ঢল নামে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আগত জামায়াতের কর্মীরা মিছিলসহ সমাবেশস্থলে প্রবেশ করেন। অনেকের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পোস্টার দেখা গেছে। অনেকে পরেছেন দলীয় মনোগ্রাম সংবলিত টি-শার্ট ও পাঞ্জাবি।

সকালে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ। মাঠের বাইরেও হাজার হাজার নেতা-কর্মী অবস্থান করছেন।

সমাবেশ সুশৃঙ্খলভাবে পরিচালনায় ভোর থেকেই কাজ করছেন প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক। হাইকোর্ট, মৎস্য ভবন, শাহবাগসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন তারা। সব স্বেচ্ছাসেবক একই রকম ড্রেস পরে উপস্থিতদের সহযোগিতা করছেন এবং কোন জেলা থেকে আগত কর্মীরা কোন গেট দিয়ে প্রবেশ করবেন, সেই নির্দেশনা দিচ্ছেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাত দফা দাবির মধ্যে রয়েছে—লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, সব গণহত্যার বিচার, মৌলিক সংস্কার বাস্তবায়ন, ‘জুলাই সনদ’ কার্যকর করা, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ।

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। ছবি: ফেসবুক
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। ছবি: ফেসবুক

এ ছাড়া, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মঞ্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি। জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিতে এটাই জামায়াতের প্রথম একক জাতীয় সমাবেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

দোকানের মালিকানা নিয়ে বিরোধ: ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

এবার এলপিজি কার্ডের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ সহসম্পাদক/সহসম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত