
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পূর্বপরিকল্পনা অনুযায়ী ‘লন্ডন ক্লিনিক’ হাসপাতালে নেওয়া হয়েছে তাঁকে। হিথ্রো বিমানবন্দর থেকে মাকে (খালেদা জিয়া) নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার এ তথ্য জানিয়েছেন। সেখানে আজ বুধবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে বলে জানান তিনি।
আজ বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে খালেদা জিয়াকে বহনকরী কাতারি আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় লন্ডন ক্লিনিক হাসপাতালে। হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
চেয়ারপারসনের প্রেস উইং জানায়, লন্ডনের স্থানীয় বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে তারেক রহমান মাকে নিয়ে লন্ডন ক্লিনিকের উদ্দেশে রওনা হন। বেলা ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছান তাঁরা।
এর আগে হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে খালেদা জিয়াকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ স্ত্রী জুবাইদা রহমান পরিবারের সদস্যরাসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের অনেক আগে থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন তারেক রহমানসহ স্থানীয় নেতা-কর্মীরা।
হুইলচেয়ারে থাকা খালেদা জিয়া গভীর মমতায় জড়িয়ে ধরেন ছেলে তারেক রহমানকে। সাড়ে সাত বছর পর মা–ছেলের সাক্ষাতে বিমানবন্দরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন তারেক রহমান। এ সময় স্ত্রী জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা ছিলেন।
খালেদা জিয়া বিমানবন্দরে পৌঁছানোর পর যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান।
লন্ডনের স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশি নেতা-কর্মীদের সমবেত না হওয়ার অনুরোধ করা হয়েছে। এরপরও কিছু নেতা-কর্মী খালেদা জিয়াকে একনজর দেখতে বিমানবন্দরে যান। তীব্র ঠান্ডার মধ্যে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করেন তাঁরা।

কোনো বিপ্লব বা কোনো গণ-অভ্যুত্থান কোনো সংবিধানের অধীনে হয় না। এটা জনগণের ইচ্ছায়, আকাঙ্ক্ষায় হয়। সংবিধানের অনেক কিছু ছাড়াই এ পর্যন্ত আমরা এসেছি। যেমন ইন্টেরিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। ৯০ দিনের মধ্যে ইলেকশন করতে হবে—যদি এ রকম সিচুয়েশন হয় সেইটা আমরা মানিনি, মানতে পারিনি...
১৭ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের মাধ্যমে ৬৮ শতাংশ জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন।
১৮ ঘণ্টা আগে
প্রবাসীদের সংকটে সহায়তার লক্ষ্যে গঠন করা হয়েছে ‘এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল’। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১৯ ঘণ্টা আগে
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯ ঘণ্টা আগে