
জামায়াত ইসলামি নেতৃত্বাধীন জোট ত্যাগ করায় ইসলামি আন্দোলন বাংলাদেশ ও দলটির আমিরকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ আগস্ট পরিবর্তী বাংলাদেশে সহিহ্ আকিদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদূদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান করেছি। ইমান, আকিদা বাদ দিয়ে কারও সঙ্গে জোট না করতে সতর্ক করেছি। মওদুদীবাদী জামায়াতের খপ্পর থেকে বের হয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মুবারকবাদ জানাই। ইসলামি রাজনীতিতে হকপন্থীদের একক পথচলা খুবই প্রয়োজনীয় ছিল। ইসলামপন্থী রাজনীতির জন্য এই পথচলা ভবিষ্যতে ভালো অবস্থা তৈরি করবে ইনশা আল্লাহ।’
হেফাজত আমির আরও বলেন, ‘জামায়াতের সঙ্গে থাকার কারণে এ দেশের ইসলামপন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের একক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি, ইনশা আল্লাহ। এই সাহসী পদক্ষেপ নিতে পারায় ইসলামি আন্দোলনের আমির এবং এই দলকে বিশেষ মুবারকবাদ জানাই।’
বিবৃতিতে আশা করা হয়েছে, হেফাজত বরাবরের ন্যায় আগামী নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। যারা নিরেট ইসলামপন্থাকে ধারণ করে জনগণ তাঁদেরই ভোট দেবেন।
মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘যারা ইসলামের নামে মওদুদীবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা পোষণ করে, তাদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানাই।’ আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সব অনুসারী একসঙ্গে পথ চলবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত বলে মনে করে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। মঙ্গলবার (৩০ জুন) রাতে এক বিবৃতিতে এ কথা জানায় দলটি...
৩ ঘণ্টা আগে
যে ভাষায় বাইরে এবং পার্লামেন্টে আপনারা কথা বলেন, প্রশ্ন করেন, আমাদেরও প্রশ্ন আছে। সেই জবাবটা তো বিএনপিকে দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসার পর এই স্বাধীন বাংলাদেশে অন্তত ১৪-১৫ জন মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী করেছিলেন, যারা পাকিস্তানের সময়ে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ভূমিকা রেখেছিলেন।
৮ ঘণ্টা আগে
সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সহসভাপতি নাঈম উদ্দিন, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর
৯ ঘণ্টা আগে
দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন জামায়াতের সংসদ সদস্য মো. নুরুল আমীন ও মো. কেরামত আলী এবং ঢাকা-১৭ আসনে জামায়াত থেকে নির্বাচনে অংশ নেওয়া এস এম খালিদুজ্জামান। আগামী শুক্রবার ঢাকা ত্যাগ করবে জামায়াতের প্রতিনিধিদলটি।
১০ ঘণ্টা আগে