
শ্রমিকেরা দাবি আদায়ের আন্দোলনে গিয়ে গুলিতে প্রাণ দেওয়ার জন্য গণ-অভ্যুত্থান সংঘটিত করেনি বলে মন্তব্য করেছে যুব বাঙালি। আজ বুধবার যুব বাঙালির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে, নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শ্রমিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান নামে শ্রমিক নিহত হয়।
যুব বাঙালির বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার নিয়ামক শক্তির গুলিতে শ্রমিক নিহতের ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে আরও বলা হয়, স্বাধিকার আন্দোলন থেকে সশস্ত্র সংগ্রাম, সামরিক-বেসামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সর্বশেষ জুলাই-আগস্টের ফ্যাসিবাদী ব্যবস্থাবিরোধী গণ-অভ্যুত্থানে শ্রমিকদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। অথচ আজও রাষ্ট্রীয় কাঠামো, শাসনব্যবস্থা ও উৎপাদন-বণ্টনে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি।
রাষ্ট্রীয় ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের কাঠামোয় শ্রম-কর্ম-পেশার জনগণের প্রতিনিধিত্ব না থাকায় অধিকার আদায়ের আন্দোলনে ভবিষ্যতে অন্যদেরও আত্মাহুতি দিতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে যুব বাঙালি।
অবিলম্বে রাষ্ট্রীয় কাঠামো, শাসনব্যবস্থা ও উৎপাদন-বণ্টনে শ্রম-কর্ম-পেশাজীবীদের নির্বাচিত প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
একই সঙ্গে শ্রমিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে শ্রমিক প্রতিনিধিসহ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার খ্রিষ্টান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন বন্ধের কারণ হিসেবে বিদ্যুৎ-সংকট বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না— জাতীয় সংসদে প্রশ্ন তোলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে...
১২ ঘণ্টা আগে
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
১২ ঘণ্টা আগে
জুলাই সনদ অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার...
১৭ ঘণ্টা আগে