
জনগণকে বিভ্রান্ত করতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘ডামি নির্বাচনের সিন্ডিকেট সরকার উদ্ভট কথা-বার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে। সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায়ও চাপাচ্ছে বিএনপির ওপরে। গতকাল (শুক্রবার) গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে আন্দোলকারীদের... তাদেরও কিছু কারসাজি আছে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওনার এই ধরনের কথা বলার অর্থ-তার স্বেচ্ছাতন্ত্র পচে-গলে বিকৃত হয়ে গেছে। তাই মিথ্যা, ডাহা মিথ্যা, অসত্য, বানোয়াট, ভিত্তিহীন কথা বলা ছাড়া শেখ হাসিনার আর কোনো পুঁজি নেই। এ সমস্ত বক্তব্য বিকারগ্রস্ত মনেরই বহিঃপ্রকাশ। এ কারণে হাস্যকর মিথ্যাচার করছেন। তিনি স্বীকার করে নিয়েছেন, দ্রব্যমূল্য বেড়েছে সীমাহীন।’
তিনি বলেন, ‘নিজেদের ব্যর্থতা-লুটপাট, চুরিচামারি আর সেই অপকর্মের দায় নির্লজ্জের মতো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যাস তাদের পুরোনো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের প্রাণ বাঁচানো দায়। ডামি সরকার লোক দেখানো হাঁক-ডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। বাজারের নিয়ন্ত্রকেরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে।’
রিজভী বলেন, ‘প্রতিটি পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থায় নিম্ন আয়ের শুধু নয়, মধ্যবিত্তরাও চরমভাবে অসহায় হয়ে পড়েছে। চাল-ডাল-তেল-পেঁয়াজ-মুরগি-রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না মানুষ। আর খাসির মাংস-গরুর মাংস তো এখন একেবারে আকাশের দূরের নক্ষত্রের পরিণত হতে চলছে।’

বিরোধী দল জামায়াতে ইসলামীকে গঠনমূলক বিরোধিতার ও আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। একই সঙ্গে আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শও দিয়েছেন তাঁরা...
১৬ ঘণ্টা আগে
রাশেদ খান বলেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা তাঁর পাশে ছিলেন। তবে ওই দাবির বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
১৭ ঘণ্টা আগে
বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডকে ‘অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার’ দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছে প্রধান বিরোধীদলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১৭ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয়...
১৯ ঘণ্টা আগে