
নির্বাচন ছাড়া অন্য কোনো চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না—বিএনপি মহাসচিবের এই মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিই হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রধান অন্তরায়।’
আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অস্তিত্ব সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলেও দাবি করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আর্থসামাজিক ও ভূরাজনৈতিক সব ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও সুসংহত হয়েছে।’
বিএনপির উদ্দেশে কাদের বলেন, ‘বিরোধিতার নামে তারাই এ দেশের অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। ইনডেমনিটি অধ্যাদেশের মতো পাশবিক মানসিকতা লালন-পালনকারী বিএনপি এবং ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে গণহত্যা সংঘটনকারী অপরাধী খুনি তারেক রহমান ও তার দলের নেতারাই হলো এ দেশের শান্তি ও স্থিতিশীলতার প্রধান প্রতিবন্ধক।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির অস্তিত্ব হাজার বছর ধরে ছিল, আছে এবং থাকবে। বরং হঠকারী রাজনীতির জন্য বিএনপির অস্তিত্ব টিকে থাকবে কি না, সেটাই আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’
যুক্তরাজ্যে থাকা দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমানকে দেশে আনতে বিএনপির আন্দোলন’ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে বাধাটা দিচ্ছে কে? বরং আওয়ামী লীগ ও সরকারও চায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কৃত অপরাধের শাস্তি কার্যকর করতে। বুকে সৎসাহস থাকলে সে দেশে ফিরে আসুক, এর জন্য আন্দোলনের প্রয়োজন নেই।’
আওয়ামী লীগ সব ক্ষেত্রে ব্যর্থ—বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘তাহলে কি বিএনপি বিরোধী দল হিসেবে সফল? আন্দোলন ও নির্বাচনে যাদের ব্যর্থতা ছাড়া কিছুই নেই, তাদের মুখে এ কথা মানায় না।’

আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাঁর।
৪ ঘণ্টা আগে
শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে বাংলাদেশে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের ভয়াবহ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই নৃশংসতার শিকার হয়েছেন বিরোধী দল ও মতের অসংখ্য নাগরিক। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ। স্বজনেরা বছরের পর বছর ধরে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন...
১৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক গুম দিবস (৩০ আগস্ট) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ শনিবার (২৯ আগস্ট) একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি গুমের জঘন্য অপরাধের শিকার ব্যক্তিদের অবিলম্বে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে...
১৭ ঘণ্টা আগে
জুলাই শহীদদের আত্মত্যাগ ও জনগণের সাহসী লড়াইয়ের পরও প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। সরকার পরিবর্তন হলেও মোটাদাগে ফ্যাসিবাদী-ব্যবস্থা বহাল রয়েছে। এ অবস্থায় স্বাধীনভাবে কথা বলা, সংগঠিত হওয়া, প্রতিবাদ অব্যাহত রাখা এবং প্রয়োজনে প্রতিরোধের জন্য...
১৭ ঘণ্টা আগে