
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঠাকুরগাঁও আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আইনশৃঙ্খলা যথেষ্ট উপযোগী রয়েছে। ভালো আছে। কারণ, এখন আর এমন কোনো পরিস্থিতি নাই, যেখানে নির্বাচন ব্যাহত হবে। সেটা হওয়ার সম্ভাবনা নেই।’
দীর্ঘ রাজনৈতিক জীবনের ব্যক্তিগত কষ্টের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর রাজনৈতিক জীবনে মনে হয়েছে আমি যদি আইনজীবী হতাম, এতটা অত্যাচার আমার ওপর হতো না।’
আশা না ছাড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি আশাবাদী মানুষ। আমি বহুবার জেলে গিয়েছি। ১৫ বছর কষ্ট করেছি, কিন্তু আশা ছাড়িনি। আমি এটা বিশ্বাস করি, আমি যদি লড়াই করি, তাহলে নিঃসন্দেহে একদিন না একদিন বিজয় আসবেই।’
নতুন প্রজন্মের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এনসিপি ছেলেদের একটি দল হয়েছে। ইয়াং বয়েজ। আমাদের উচিত এ ধরনের ইয়াং ছেলেদের স্বাগত জানানো। কারণ, আমাদের পরে নিউ জেনারেশন দরকার হবে, যারা প্রকৃত অর্থে দেশকে কিছু দিতে পারবে।’
৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর কারাবন্দী খালেদা জিয়ার প্রথম প্রতিক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘ম্যাডাম জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও যে ছোট্ট ড্রাফটে তার সংশোধনী বসিয়েছিলেন, তার প্রথম লাইনটি ছিল—‘প্রথম রাইটটা লেখবা এখন আর কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়।’
মির্জা ফখরুল বলেন, ‘দেখেন কত উঁচু মনের নেতা। এত ভয়াবহ ঘটনা, প্রায় ২০০০ ছাত্র, নারী ও শিশু নিহত হয়েছে। ছয় বছর ধরে জেলে। প্রথম কথাই বললেন আর কোনো প্রতিহিংসা নয়। প্রতিশোধ নয়। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সুন্দর ভালোবাসার দেশ গড়ব’।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুল, পিপি মো. আব্দুল হালিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এন্তাজুল হকসহ অনেকে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অব্যাহত কূটনৈতিক সমর্থন ও সম্পৃক্ততার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। বৈঠকে দ্বিপক্ষীয় ও কৌশলগত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে; যা এ পর্যন্ত সংসদ নির্বাচনগুলোতে দলটির সর্বোচ্চ সাফল্য। এ সাফল্যের পেছনে দলের মহিলা বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মহিলা বিভাগের কর্মীরা উঠান বৈঠক, বাড়ি বাড়ি যাওয়াসহ বিভিন্নভাবে প্রচার চালিয়ে সাড়া ফেলেছিলেন।
১৮ ঘণ্টা আগে
বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ও ভূ-রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়...
১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ছায়া বাজেট প্রকাশ করেছে। ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এই বাজেটে ১২টি প্রধান খাতে বিভক্ত করে মোট ৭১টি ‘সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য’...
১ দিন আগে