Ajker Patrika

জামায়াত আমিরের সঙ্গে চীন ও জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জামায়াত আমিরের সঙ্গে চীন ও জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ
জামায়াত আমিরের সঙ্গে চীনের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ছবি: জামায়াতের সৌজন্যে

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীন ও জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। আজ বুধবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় জাপান ও বেলা ১১টায় জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে বসেন জামায়াত আমির।

জামায়াতের প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

জামায়াত জানায়, চীনের চারজনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির কূটনীতিক চেন ওয়েই। বৈঠকে তাঁরা জানান, তাঁরা বাংলাদেশের ভোট গ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটের ধারাবাহিকতায় তাঁরা এসেছেন।

বৈঠককালে চীনের প্রতিনিধি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সরকার ও জনগণ ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে সক্ষম হবে। এ ছাড়া ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াত আমিরের সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ছবি: জামায়াতের সৌজন্যে
জামায়াত আমিরের সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ছবি: জামায়াতের সৌজন্যে

অন্যদিকে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপানের রাষ্ট্রদূত ও নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে। জামায়াত জানায়, এই মিশনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করা।

জামায়াত আরও জানায়, বৈঠকে আশা প্রকাশ করা হয়, জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করবে এবং বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নির্বাচন কর্মকর্তাসহ ২ জন নিহত, আহত ৫

‘ঠাকুরগাঁও জামায়াত আমিরকে টাকা বহনে অনাপত্তি দিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ’

তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

জেএসসির সঙ্গে বৃত্তিও বাতিল, নবমে বিভাগ বিভাজন নয়

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত