সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শে এখনো তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে এ খবর দিয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব মামুন হাসান। তিনি জানান, আগের চেয়ে রওশন এরশাদের অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অক্সিজেন লেভেলের উন্নতি হয়েছে। ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের ওঠানামাও আগের চেয়ে অনেকটা স্থিতিতে এসেছে। তবে চিকিৎসকেরা সার্বিক অবস্থা বিবেচনায় তাঁকে এখনও আইসিইউতে রেখেছেন।
১৪ আগস্ট সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে আনা হয় রওশন এরশাদকে। এ সময় চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানান, তাঁর করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে।
এর আগে ২৯ এপ্রিল পেটে ব্যথা আর পানিশূন্যতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হন রওশন এরশাদ। ওই সময় তাঁর করোনা পরীক্ষা করানো হলেও নেগেটিভ আসে। তবে বার্ধক্যজনিত নানা সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন। যেকারণে হাসপাতালে রেখেই চিকিৎসা ও নানা পরীক্ষা-নিরীক্ষা চলে তাঁর। গত ২৩ মে সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
৫ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার একযোগে পদত্যাগের পর সংস্থাটির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, গুরুত্বপূর্ণ নজরদারি প্রতিষ্ঠানগুলোকে পছন্দের নেতৃত্বের আওতায় রাখার সংস্কৃতি দেশের রাজনীতি...
৬ ঘণ্টা আগে
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
৮ ঘণ্টা আগে
গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার কুমিল্লার স্টেশন ক্লাবে এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১০ ঘণ্টা আগে