জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। আজ মঙ্গলবার দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের নিরাপত্তা বিধান করার দায়িত্ব যাঁদের ছিল, তাঁদের একই সঙ্গে তাঁর সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা। কিন্তু এই হামলার ঘটনা প্রমাণ করে, তাঁরা সফররত রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।’
নেতারা বলেন, ‘বাংলাদেশের জনগণের ওপর ১৫ বছর ধরে এক ফ্যাসিবাদী শাসন কায়েম করা আওয়ামী লীগ যে নিপীড়ক চরিত্র বহাল রেখেছিল, এই ধরনের আক্রমণ বারবার হওয়া তারই প্রকাশ। একই সঙ্গে সরকারের বিভিন্ন অংশ বিশেষভাবে আমলাতন্ত্রে কোনো সংস্কার ছাড়াই ফ্যাসিবাদের সহযোগীদের বহাল রাখা এই ধরনের ঘটনার ক্ষেত্রে কী ভূমিকা রাখছে, সেটাও খতিয়ে দেখতে হবে। আমরা গণ-অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বার্থের ব্যাপারে কাজ করতে, যাতে ফ্যাসিবাদীরা নতুন করে গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে ও বিভক্তির সুযোগ নিতে না পারে।’
তাঁরা অবিলম্বে নিউইয়র্কে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

‘সকল ক্ষমতা জনগণের’—এই দর্শনকে সামনে রেখে রাজনৈতিক প্ল্যাটফর্ম গণবিপ্লবী উদ্যোগের ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক আরিফ সোহেল, বাকি ৩৫ জন সংগঠক...
১ ঘণ্টা আগে
মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজেরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন...
১ ঘণ্টা আগে
২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। দীর্ঘ আট মাস অপেক্ষার পর ২৩ সেপ্টেম্বর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রায় দেড় হাজার প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কারণ বা প্রমাণ ছাড়া প্রার্থীদের বাদ দেওয়া
১ ঘণ্টা আগে
‘এটার যদি আপনারা কোনো ধরনের বিচার ও ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে না নেন, তাহলে আমরা মনে করব—এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এটার ভাগ পাবেন। রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না। ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা...
২ ঘণ্টা আগে