
দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশের প্রশাসন, বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত সরকার হলে সেই কাজগুলো করতে চায় না। আমাদের চেয়ারম্যান বলেছেন তাঁরা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অকুণ্ঠ সমর্থন আছে। দেশের মানুষ আশা করে আপনারা কাজগুলো করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে।’
সংসদ নেতা যেন প্রধানমন্ত্রী না হন, সেই দাবি তুলে চুন্নু বলেন, ‘কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নত হয়।’
জনগণের কাছ থেকে যে দাবি, সেসব সংস্কার করার পরামর্শ দিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, সংস্কার করে তারপর নির্বাচন। যেটুকু সময় লাগে সেটুকু সময়ে জাতীয় পার্টি সমর্থন করে।
সংবিধান অনুযায়ী যতগুলো নির্বাচন হয়েছে, সেসব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভালো নির্বাচন হলে নির্বাচিত সরকার যে ভালো কাজগুলো করবে, সেটা অনেক সময় করে না।
দেশের স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই কম বেশি ভুলত্রুটি করেছে উল্লেখ করে চুন্নু বলেন, ‘আমাদের অনেক ভুলত্রুটি আছে। যেটুকু সময় প্রয়োজন সেটুকু দেওয়া হবে।’

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৬ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৯ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১২ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১২ ঘণ্টা আগে