
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থতা অনুভব করলে তিনি বক্তব্য সংক্ষিপ্ত করে মঞ্চে বসেন। পরে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্য শুরু করেন। এ সময় তাঁর (সমীর চন্দ) শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। এ সময় ওবায়দুল কাদের তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বলেন।
জানা গেছে, সমীর চন্দ মাইনর স্ট্রোক করেছেন। এখন তাঁকে বিএসএমএমইউর নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়েছে।
কৃষক লীগের সহসম্পাদক সামিউল বাসির আজকের পত্রিকাকে বলেন, অনুষ্ঠানের মধ্যে তিনি স্ট্রোক করেছেন। এখন তাঁকে বিএসএমএমইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরে বিস্তারিত জানাবেন।

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
১৪ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
১৭ ঘণ্টা আগে
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
১ দিন আগে