
বিএনপি ও জামায়াতে ইসলামী নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ‘অস্ত্রের মহড়ায়’ নেমেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত এখন কে কার থেকে এগিয়ে যাবে, সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।
আজ শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে জুলাই চেতনার পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় রাজনীতি প্রসঙ্গে আখতার অভিযোগ করেন, বিএনপি ও জামায়াতে ইসলামী অস্ত্রের মহড়া ও প্রতিযোগিতায় নেমেছে। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের শরিক দল হিসেবে বিএনপি এবং জামায়াত অভ্যুত্থানের পর নতুন রাজনীতির প্রতি প্রতিশ্রুতি দেবে বলে আশা ছিল। তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিএনপি-জামায়াতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় নেমেছে। তারা কে কার থেকে এগিয়ে যাবে, সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।
মিডিয়ায় প্রচারিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতে থাকবেন নাকি থাকবেন না, সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কোনোভাবেই একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কোনো একজন গণহত্যাকারী, মানবতাবিরোধী অপরাধীর ইচ্ছার ওপর নির্ভর করে কোনো একটি দেশ তার কূটনীতি সাজাতে পারে না। শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারব্যবস্থার ওপরে, বাংলাদেশের মানুষের কাছে, এ দেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার দাবি জানাই।’
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে উদ্দেশ করে বলেন, ‘ভারতকে বলতে চাই, নির্বাচনে ডিসটার্ব (বিরক্ত) করতে আসবেন না। পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ায় বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।’
এ সময় নাসীরুদ্দীন প্রতিশ্রুতি দেন, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে বেসরকারি খাতে শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করা হবে।
আসন্ন সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা কোনো দলের কাছে আসন নিয়ে দর-কষাকষিতে যাব না। আসন বণ্টনের রাজনীতি বাংলাদেশে আর চলবে না।’
অনুষ্ঠানে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে নাভিদ নওরোজ শাহ্ এবং সদস্যসচিব হিসেবে তৌহিদ হোসেন মজুমদারের নাম ঘোষণা করা হয়।

গণভোটের বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বিবেচনা করে এটির বৈধতা নিয়ে আদালতে না গিয়ে বরং সংসদে আলোচনা করা উচিত বলে মনে করছে জামায়াতে ইসলামী। আজ সোমবার রাতে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া জানান দলটির শীর্ষস্থানীয নেতারা।
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কোনোভাবেই নতুন সংসদের অধিবেশন রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। এমনটি হলে ৩০০ সংসদ সদস্যকেই জনগণের কাছে জবাবদিহির...
৮ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যাচেষ্টার নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের...
১১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
১৭ ঘণ্টা আগে