
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান তিনি ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকেরা দেশব্যাপী শুরু হওয়া যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা (অপারেশন ডেভিল হান্ট) কী ভাই! আমরা তো বাইরে ছিলাম। ডেভিল হান্ট সম্পর্কে জানি না। একমাত্র ডেভিল তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি।’
পরে বিশেষ এই অভিযানের বিষয়ে সাংবাদিকেরা কিছুটা ধারণা দিলে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এত দিনে তাদের (সরকার) বোধোদয় হয়েছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই।’
তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতে বাংলাদেশের ছাত্র-জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিমই দায়ী। আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।’
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অভ্যুত্থানের অর্জনকে সফল করতে হলে আমাদের ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জ্বালিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবার কাছে আহ্বান জানাতে চাই— সবাই ঐক্যবদ্ধ হয়ে, একযোগে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, স্থিতিশীলতা রক্ষা, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’
যুক্তরাজ্যে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) ভালো আছেন। তাঁর চিকিৎসা চলছে।’
এর আগে ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেল ৫টার দিকে তাঁদের বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিএসএফ নিয়মিতভাবে বাংলাদেশিদের হত্যা করছে এবং এটিকে ‘অবৈধ অনুপ্রবেশ’ হিসেবে চালিয়ে দিচ্ছে। ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২০০০ বাংলাদেশিকে সীমান্তে হত্যা করা হয়েছে। ভারতের এই আচরণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ভারত সরকার কোনো আন্তর্জাতিক তোয়াক্কা না করেই বাংলাদেশের ওপর আগ্রাসন চালাচ্ছে বলে...
১০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা নবাগত নেতা-কর্মীদের যাচাই-বাছাই, মূল্যায়ন করে যোগদান সম্পন্ন করতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে দলটি। আজ রোববার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়।
১১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
১৫ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার (১০ মে) রাতে রওনা করবেন তিনি। সেখানে একটি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।
১৮ ঘণ্টা আগে