
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের দুই সাধারণ নাগরিক নিহতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে। এ ঘটনার পাশাপাশি অতীতের সব সীমান্ত হত্যার তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় এনসিপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এ জাতীয় অপরাধ আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতি বা কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
জাতীয় নাগরিক পার্টি মনে করে, এ ঘটনার পাশাপাশি অতীতের সব সীমান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও স্বাধীন তদন্ত প্রয়োজন। বাংলাদেশ সরকারের উচিত হবে নিহতদের পরিবারকে আইনি ও সর্বতো সহায়তা দেওয়া এবং ভারত সরকারের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ দাবি করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় বাহিনী কর্তৃক সীমান্তে চলমান দীর্ঘদিনের অপরাধমূলক আচরণ বন্ধে ভারত সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জাতীয় নাগরিক পার্টি প্রতিবেশী সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্কে বিশ্বাসী এবং প্রতিবেশী দেশগুলোর জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকাশ চায়।
এনসিপি বিশ্বাস করে, ফেলানি হত্যাকাণ্ডসহ অতীতের সীমান্ত হত্যাগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হতো। তাই বাংলাদেশ সরকারের প্রতি এনসিপির আহ্বান, দ্রুত সব সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আন্তর্জাতিক মহলের সামনে সেগুলো উপস্থাপন করা হোক।

বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় একটি রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন।
১৪ মিনিট আগে
শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হয়েছে এনসিপি (জাতীয় নাগরিক পার্টির) আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
১৭ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার কার্যক্রম শুরু করেছে বিএনপি। প্রথম নির্বাচনী জনসভায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
৩৭ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভার মঞ্চে হাজির হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার...
১ ঘণ্টা আগে