
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সারা দেশে মামলা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, সুনামগঞ্জ, পঞ্চগড়, ঝালকাঠিসহ কয়েক জেলায় খারিজ হওয়ার পরও আদালতে গ্রহণ করা হয়েছে দুটি মামলা। আর নতুন করে বিভিন্ন জেলায় ৬টি মামলার আবেদন করা হয়েছে, যেগুলোতে এখনো কোনো আদেশ দেননি আদালত। ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে এসব মামলা করা হয়। এ ছাড়া রাজধানীর শাহবাগ থানায় ৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা অভিযোগ জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে।
মামলাগুলো হল
লক্ষ্মীপুর: মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ২১ ডিসেম্বর জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ ফেরদৌস মানিক বাদী হয়ে মামলা করেন।
কুমিল্লা: মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের নামে কুমিল্লা আদালতে ১৯ ডিসেম্বর আইনজীবী আতিকুল ইসলাম মামলা দায়ের করেছেন।
মামলার আবেদন
চাঁদপুর: ডা. মুরাদসহ দুজনের বিরুদ্ধে চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ ডিসেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন মামলার আবেদন করেন।
মাগুরা: মুরাদ হাসান ও নাহিদের বিরুদ্ধে ২১ ডিসেম্বর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রোকনুজ্জামান খান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেছেন।
যশোর: মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ২০ ডিসেম্বর যশোরের আদালতে মামলার আবেদন করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর।
জয়পুরহাট: মুরাদ হাসানের বিরুদ্ধে জয়পুরহাটের আদালতে মানহানি মামলার আবেদন করা হয়েছে। ২০ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম রাজু।
নীলফামারী: মুরাদ হাসানের নামে নীলফামারীর আদালতে ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো মামলার আবেদন করেছেন।
ঠাকুরগাঁও: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দু’জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলার আবেদন করা হয়েছে। ২১ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনতাজুল হক এই আবেদন করেন।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের চুক্তি বাতিলের দাবিতে ১১ অক্টোবর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল। একই সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর...
১৫ ঘণ্টা আগে
শুধু মিছিল ও স্লোগান দেওয়াই ছাত্ররাজনীতির কাজ নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুফিসাধক হাসান বসরির একটি উক্তি স্মরণ করে তিনি বলেন, অন্তরের যত্ন নিলে বাহ্যিক সত্তাও সুন্দর হয়ে ওঠে...
১৫ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কমিটিতে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আহ্বায়ক এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সদস্যসচিব করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিএনপি সব সময় প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় করে এসেছে। শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে দলটি সচেতন। বিএনপির ভিশন ও পরিকল্পনায় শিক্ষক সমাজকে তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হবে না।
২ দিন আগে