
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে গঠনমূলক ও কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ।
আজ শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে জোটের ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। সে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘১১ দলের বৈঠকে এটা সিদ্ধান্ত সুস্পষ্ট, আমরা সংসদে গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করব। জনস্বার্থে, দেশের স্বার্থে নতুন সংসদ কার্যকর করার ক্ষেত্রে আমরা আন্তরিক হব। সে ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে যদি বাধাপ্রাপ্ত হই, কেউ যদি আইনানুগ না হয়ে ভিন্নভাবে দাবিয়ে দিতে চায়, সে ক্ষেত্রে আমরা তো রাজপথে আছি।’
হামিদুর রহমান আযাদ বলেন, ‘গতকালই আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে। আমাদের ১১ দলীয় নির্বাচনী ঐক্য ছিল। এটা ১১ দলীয় ঐক্য হিসেবে সংসদে ও সংসদের বাহিরে ভূমিকা পালন করবে—এই সিদ্ধান্ত। অর্থাৎ আমাদের সংসদের ভূমিকা আমরা যৌথভাবে করব। যেহেতু আমরা যৌথভাবে ইলেকশন করেছি, দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যে ভূমিকা রাখা উচিত দেশের স্বার্থে, জনস্বার্থে, জাতির স্বার্থে আমরা সে ভূমিকা একসাথেই পালন করব।’
হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনে নানা অনিয়মের, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন উঠেছে। এই নির্বাচনে ফলাফল কারচুপির কথা উঠেছে। যেগুলোর অনেক কিছু প্রমাণ হচ্ছে। সেখানে আমরা আইনি প্রক্রিয়া অবলম্বন করব। আরপিও অনুযায়ী যে প্রসেস আছে, সে অনুযায়ী আমরা যেসব আসনে কারচুপি হয়েছে, এভিডেন্স আছে, স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয়-পরাজয়ের ক্ষেত্রে, সেই আসনগুলো চিহ্নিত করে স্ব স্ব আসন থেকে পুনর্গণনা বা রিকাউন্টিংয়ের জন্য আবেদন করা হয়েছে।’
হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা বলেছিলাম, গেজেট প্রকাশের পূর্বে সেই আসনগুলোর আবেদন গ্রহণ করে ফলাফল স্থগিত রেখে পুনর্গণনার ব্যবস্থা করা হোক। ইলেকশন কমিশন যেটা করেছে, ১২ তারিখ ইলেকশন হয়ে গেল, ১৩ তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে। একেবারে তড়িঘড়ি করে। যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে, অনেকে পান নাই। কারণ, নির্বাচনী মাঠ থেকে ঢাকায় এসে এটা করতে হয়েছে।’ তিনি যোগ করেন, ‘গেজেট যেহেতু হয়ে গেছে, রিকাউন্টিংয়ের সুযোগ নাই...হাইকোর্টে রিট করার প্রভিশন আছে, এগুলোকে আমরা কাজে লাগাব। সেই পথে আমরা আগাচ্ছি।’
সংসদে উচ্চকক্ষের বিষয়টি নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার সুযোগ নাই মন্তব্য করে আযাদ বলেন, ‘বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই। অবশ্যই এ ব্যাপারে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেয়...যে জনগণের ভোটে রেফারেন্ডাম অনুমোদন পাস, যে জনগণের ভোটে পার্লামেন্ট গঠিত, সেই পার্লামেন্ট জনমতের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। এটা যদি হয়, তাহলে সংস্কার রিফিউজ করা হয়ে যায়। সেটা যেন কোনোভাবে না ঘটে, আমরা সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি।’
জামায়াত নেতা অভিযোগ করেন, ‘নির্বাচনের আগে, নির্বাচনের পরে অনেক জায়গায় সহিংসতা হয়েছে। নারীদের ওপর যারা ১১ দলের পক্ষে কাজ করেছে, আক্রমণ করা হয়েছে। কারণ, এ নির্বাচনে নারীদের অংশগ্রহণ...১১ দলের পক্ষে সমর্থন ব্যাপকভাবে লক্ষণীয় ছিল। নারীসমাজকে তারা টার্গেট করেছে।’
উত্থাপিত অভিযোগ নিয়ে আগামীকাল রোববার নির্বাচন কমিশনে যাবেন বলে জানান জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘৩০-এর অধিক আসন যেখানে কারচুপির সুস্পষ্ট তথ্য আমাদের কাছে আছে, সেগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে আগামীকাল উনারা সাড়ে ১২টায় টাইম দিয়েছেন, সেখানে আমরা আরও বিস্তারিত তুলে ধরব।’
হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা আরেকটা সংবাদ পেয়েছি, এটা আপনারাও দেখেছেন যে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করার একটা চেষ্টা হচ্ছে। যেমন পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছে বিএনপির এক নেতা। এরপরে মুন্সিগঞ্জে ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় ঘটতেছে। তাহলে আমরা কি আবার সেই একই কায়দায় দেশটাকে নিয়ে যেতে চাই কি না? নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে? প্রতিশ্রুতি শুধু কাগজে-কলমে থাকলে জনগণের ভোট পাওয়ার জন্য কি আমরা এই কমিটমেন্টগুলো দিয়েছিলাম? এটা জাতির কাছে একটা বড় প্রশ্ন।’

আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সঙ্গে আঁতাতের মাধ্যমে বিএনপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনের ফলাফল জালিয়াতির অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব আসনের ফল স্থগিত রেখে পুনর্গণনা ও নির্বাচিত সংসদ সদস্যদের শপথ স্থগিত রাখার দাবি জানিয়েছে দলটি।
৫ ঘণ্টা আগে
গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে গঠনমূলক ও দায়িত্বশীল অবস্থান নিয়ে সরকারকে জবাবদিহির মুখে রাখা এবং একই সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখাই হবে তাদের আগামী দিনের
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
১২ ঘণ্টা আগে