নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক, এটা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচন সরাসরি ভোটের পরিবর্তে সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার দাবি জানিয়েছে।
দলের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আজ শুক্রবার (৭ মার্চ) এক ইফতার মাহফিলে এ দাবি জানান।
আজ রাজনীতিক, কূটনীতিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে ঢাকায় সোনারগাঁও হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক, এটা তাঁর দল চায় না—এমন দাবি করে চরমোনাই পীর বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে।
মুহাম্মদ রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে। নির্বাচনে কালোটাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ হবে। ৯০টি দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট হয়, এমন দাবি করেন তিনি।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে।’
ইফতারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের একাংশের আমির আব্দুল বাসেত আজাদ ও মহাসচিব আহমাদ আব্দুল কাদের, আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ফুয়াদ আবদুল্লাহ, বিভিন্ন দেশের কূটনীতিক ও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের গতিশীলতা বাড়ানো এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা...
১৭ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা গেছেন। আজ শনিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
২১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদকে সাংগঠনিক সম্পাদক...
১ দিন আগে
ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা ৫ আগস্টের পর ৭ আগস্ট পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বললেন আমাদের নির্বাচন দাও, আমরা ক্ষমতায় বসতে চাই। শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করেনি। আহত বন্ধুদের নিয়ে আপনাদের কোনো কর্মসূচি, ভাবনা জাতি দেখেনি। কিন্তু এই বিপ্লবের বেনিফিশিয়ারি আপনারা।’
১ দিন আগে