
জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক বলেছেন, ‘ভবিষ্যতে আমার নেতৃত্বে পুনর্গঠিত জাতীয় পার্টি মরহুম এরশাদের দেখানো পথেই হাঁটবে। আপনাদের সকলকে নিয়ে গণতন্ত্র এবং ধর্মীয় আদর্শে বিশ্বাসী মরহুম এরশাদের মূলধারার জাতীয় পার্টি হিসেবে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইসলামি মহাজোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিদিশা বলেন, ‘মরহুম এরশাদের নীতি-আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই। যেখানে সকলে ভেদাভেদ ও ব্যক্তিস্বার্থ ভুলে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করবে।’
বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের আরোগ্য কামনা করে বিদিশা সিদ্দিক বলেন, ‘মরহুম রাষ্ট্রপতি এরশাদ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা শপথ করছি তাঁর নীতি ও আদর্শে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই দল আমার নেতৃত্বে সামনের দিনগুলোতে পুনর্গঠিত হয়ে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিদিশা বলেন, ‘যাঁদের আত্মত্যাগে এ দেশ, তাঁদের ছেলেদের চাকরির সুব্যবস্থা যেন করা হয়। মুক্তিযোদ্ধাদের ভাতা যেন ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। আপনার বাবা বীরাঙ্গনাদের দায়িত্ব নিয়েছিলেন। আপনি বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা সন্তানদের দায়িত্ব নিন।’
মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদসহ মহাজোটের নেতারা।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৬ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৯ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১২ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১২ ঘণ্টা আগে