কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘মুক্তির সন্তান’ হিসেবে আখ্যা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা দেশের মানুষের স্বপ্নের বিপ্লব গড়ে তুলেছে।’ আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের জন্য যারা লড়াই করছেন, জীবন দিচ্ছেন, তাঁরা সবাই মুক্তির সন্তান। দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অধিকারের পতাকা নিয়ে স্বৈরাচারের মুখোমুখি দাঁড়িয়েছে—এটা যেন বিশ্বের নিপীড়িত মানুষের জন্য সেই হিরণ্ময় প্রেরণা।’
রিজভী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন। এই লড়াইয়ে ছাত্রলীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী যৌথ আক্রমণ করে এ পর্যন্ত ৮ জন নিষ্পাপ কিশোর-তরুণকে হত্যা করেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ক্যাম্পাসে এই আক্রমণ চলছে। গুলি, রাবার বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে রণক্ষেত্র তৈরি করা হয়েছে।’
রিজভী আরও বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের ডাকা শান্তিপূর্ণ কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিজিবি, র্যাব, পুলিশ, সোয়াট পাকিস্তান হানাদার বাহিনীর মতো ন্যক্কারজনক হামলা চালাচ্ছে। এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ আওয়ামী লীগ সন্ত্রাসীরাও আক্রমণ করছে।’
বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন স্বপ্নের বিপ্লব হয়ে উঠছে উল্লেখ করে রিজভী বলেন, ‘আমরা যেমন সেদিন তরুণদের ফরাসি বিপ্লব দেখেছি, আমরা যেমন মার্কিন স্বাধীনতার বিপ্লব দেখেছি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছি—ফরাসি বিপ্লবের মূলমন্ত্র স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব বা মৃত্যু—তার প্রতিধ্বনি দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে।’
এ সময় দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘গত মঙ্গলবার ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পুলিশ স্টেটমেন্ট দিয়ে বলেছে, শ্রাবণকে নাকি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব ইমাম হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব নজরুল ইসলাম আমার সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন। আমি লেখালেখি শেষ করে যখন বের হয়ে যাই, ওরাও তখন বের হয়ে যায়। যাওয়ার পথে রাস্তা থেকে অথবা অন্য কোনো স্থান থেকে ধরে এনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অস্ত্র উদ্ধারের নাটক দেখানো হয়েছে। এই নাটক এ দেশের জনগণ বিশ্বাস করে না।’
রিজভী বলেন, ‘এ ছাড়া রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার বিকো, টাঙ্গাইল শহর বিএনপি নেতা মেহেদি হাসান আলম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ কবির সুমন, সদর ছাত্রদলের শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর, চাঁদপুর, ফরিদপুর বিএনপি অঙ্গ এবং সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে চিরুনি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।’

রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে সরকারি দলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সাধুবাদ জানাতে পারছি না। কারণ দখল শুধু রাড্ডায় হয়নি, হাজার জায়গায় হয়েছে। মোহাম্মদপুরেও হয়েছে। সবগুলো যদি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে...
১২ মিনিট আগে
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি...
২৮ মিনিট আগে
দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উপ-কমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে। রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে এই উপকমিটির উপ-প্রধান করা হবে। পাশাপাশি প্রতি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও
৩০ মিনিট আগে
রাজধানীর মিরপুরে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। পরিদর্শন শেষে স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু ও পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দলটির পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি...
১ ঘণ্টা আগে