
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতাদের চোখ শুকিয়ে গেছে, আন্দোলন হয় না। এই বছর না, ওই বছর আন্দোলন হবে—কোন বছর? এ বছর রমজানের ঈদের পর বলে কোরবানির ঈদ, কোরবানির পর বলে পরীক্ষার পর, এভাবে দেখতে দেখতে ১৪ বছর, আন্দোলন হবে কোন বছর।’
আজ শনিবার বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
মন্ত্রী আরও বলেন, ‘ভিসা নীতি নিয়ে নিষেধাজ্ঞা আসবে বলে বঙ্গবন্ধুকন্যাকে ভয় দেখিয়েছে। শেখ হাসিনা বলেন আমার দেশ, আমি শেখ মুজিবের কন্যা। যত হুমকি আসে শেখ হাসিনা মাথা নত করবে না, করতে পারে না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে কাদের বলেন, জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিলেন, মানি ইজ নো প্রবলেম। টাকা কোনো সমস্যা না। আর আজ লন্ডনে বসে জিয়াউর রহমানের পলাতক পুত্র তারেক রহমান গতকাল স্কাইপিতে বলেছেন, টাকার কোনো সমস্যা নেই। তারেক রহমান ১৬ বছর আগে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছেন। আর রাজনীতি করবেন না বলে। সেই তারেক রহমান এখন বলেন, টাকার কোনো অভাব হবে না। আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাও। তারেক রহমান বিএনপির নেতা-কর্মীকে টাকার দম্ভ দেখাচ্ছেন। এত টাকা কোথায় থেকে এল? কোটি কোটি টাকা পাচার করেছেন তিনি। তারেকের অর্থ পাচারের কথা সারা দুনিয়ার মানুষ বোঝে। এই অপশক্তিকে রুখতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চিফ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমসহ দলের অন্য নেতারা।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে