
আওয়ামী লীগের ক্ষমতায় থাকা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতার হরিণ চাই’ নীতির মতো। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশে দেশে প্রতিটি মানুষের মানবাধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ প্রতিবছর মানবাধিকার দিবস পালন করে মানুষকে মানবাধিকারে উদ্বুদ্ধ করার জন্য। আর বাংলাদেশ সরকারের নীতি হলো, ‘তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতার হরিণ চাই’। যার টার্গেট হলো, তার বিরুদ্ধে যেন কোনো আওয়াজ না হয় এবং যেন কেউ কথা বলতে না পারে। জাতিসংঘ, বিশ্বের নাগরিক সমাজ, সুশীল সমাজ কে কী বলল তাতে এই সরকারের কিছু যায় আসে না। তার যায় আসে একটই যে, তাকে ক্ষমতায় থাকতে হবে।’
তথ্যমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আপনি যে বলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত, সেই শিক্ষার বিপরীত শিক্ষা বিএনপির নেতাকর্মীরা নেবে। প্রধানমন্ত্রীর শিক্ষা নিলে তো সন্ত্রাসী হতে হবে, বিশ্বজিৎ হত্যার আদেশ আসবে, কীভাবে গুম করতে হয় সেটা আমাকে শিখতে হবে।’
আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অনুগত আইনমন্ত্রী আখ্যা দিয়ে তিনি আরও বলেন, বর্তমানে দেশে যে প্রক্রিয়া চলছে, সেটা কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং সেটা শেখ হাসিনার প্রক্রিয়া। আইনমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমানের আইনি প্রক্রিয়ায় দেশ চলবে না। আজ যদি জিয়াউর রহমানের আইনি প্রক্রিয়া দেশে থাকত, তাহলে দেশে বিচারবহির্ভূত হত্যা, রক্তপাত আর জনপদে জনপদে নৈরাজ্যের ভয়াল অন্ধকার তৈরি হতো না।

চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৭ মিনিট আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১ ঘণ্টা আগে
রিজভী বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ-সংকট শুধু দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে তৈরি হয়নি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকে ঘিরে সংঘাত এবং এলএনজি আমদানিতে প্রতিবন্ধকতার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি
৩ ঘণ্টা আগে
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে কৌশল বদলাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছাড় না পেয়ে একক নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দলটি। এর অংশ হিসেবে প্রাথমিক প্রার্থী তালিকায়ও পরিবর্তন আনা হচ্ছে।
১৮ ঘণ্টা আগে