
নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে ঐক্য ও পুনর্গঠনের লক্ষ্যে দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন রওশন এরশাদ। এ ছাড়া মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশিদের নাম ঘোষণা করেছেন তিনি।
আজ রোববার নিজ বাসভবনে দলের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
রওশন এরশাদ বলেন, ‘সংকট নিরসনে পার্টির নেতা-কর্মীদের অনুরোধে এবং পার্টির গঠনতন্ত্রের ২০-এর ১ ধারায় বর্ণিত ক্ষমতাবলে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম।’
তিনি আরও বলেন, ‘নেতা-কর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত আমি কাজী মো. মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম। তিনি সার্বিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।’
জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু যাদেরকে দল থেকে অব্যাহতি দিয়েছেন এবং যারা ক্ষোভ থেকে দল ছেড়েছেন তাঁদেরকে পূর্বেকার স্বপদে পুনর্বহাল করা হবে বলেও ঘোষণা দিয়েছেন রওশন এরশাদ। তিনি বলেন, ‘পার্টির অন্যান্য পদ-পদবি নিজ নিজ অবস্থায় বহাল থাকবে। পার্টির যেসব নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে কিংবা বহিষ্কার করা হয়েছে এবং যাদের পার্টির কমিটির বাইরে রাখা হয়েছিল তাদের পূর্বেকার স্বপদে পুনর্বহাল করা হবে।’ শিগগির জাতীয় পার্টির জাতীয় সম্মেলন আহ্বান করা হবে বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন দলের অব্যাহতিপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমাদের দলের যে অবস্থা, নেতা-কর্মীদের দাবি, দলের আবর্জনা ফেলে দিন। আবর্জনা পরিষ্কার করে আপনি জাতীয় পার্টির হাল ধরবেন। জাতীয় পার্টির নেতা-কর্মীরা জি এম কাদের, চুন্নুর নেতৃত্বে দল করবেন না, রওশন এরশাদের নেতৃত্বে দল করবেন। আজকে থেকেই আমরা রওশন এরশাদকে নেতৃত্বে দেখতে চাই।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক...
১১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ সরকারবিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়ন এবং সরকারকে বেকায়দায় ফেলার ও বিশৃঙ্খলা করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অভিযোগে আরও বলা হয়, পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
১৭ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
২০ ঘণ্টা আগে