
সরকার দুর্বল হয়ে গেছে বলে দমনের নীতি গ্রহণ করেছে—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘গতকাল মঙ্গলবার থেকে আজকের সমাবেশ উপলক্ষে বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই। গণতান্ত্রিক সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম দমন করা যায় না। সত্য ও ন্যায়ের সংগ্রাম সব সময় বিজয়ী হয়, হয়তো কিছুদিন কষ্ট হয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের নীতি ও আদর্শ গণতন্ত্র ফেরানো, মানুষের অধিকার বাক্স্বাধীনতা ফেরানো। সেই জন্য আমরা লড়াই করছি। আমাদের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া। এ কারণে তাঁর ওপর এত নিপীড়ন-নির্যাতন। কিন্তু খালেদা জিয়া তাঁর লক্ষ্য থাকে বিচ্যুত হননি, তিনি আপসহীন। এটাই আমাদের প্রেরণার উৎস।’
রুহুল কবির রিজভী বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি চ্যাম্পিয়ন, নেতারা চ্যাম্পিয়ন।’
চলমান গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ উল্লেখ করে রিজভী বলেন, ‘এই আন্দোলনে বিএনপি জয়লাভ করবে, দেশের মানুষ জয়লাভ করবে।’
আজকের জনসমাবেশ উপলক্ষে এ পর্যন্ত ৬০-৭০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার, সহপ্রচার সম্পাদক শামিমুর রহমান শামীম, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক মোরশেদ হাসান খান প্রমুখ।

হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার বিএনপির এই নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের কাছে তিনি দোয়া করেন।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে হাঙ্গামা না হলেও ভোটগ্রহণ শেষে কারসাজির অভিযোগের ইঙ্গিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, ‘বাংলায় বলে ওপরে সব ঠিকঠাক, ভেতরে সদরঘাট।’
১ দিন আগে
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় প্রচার...
১ দিন আগে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আরেকটি গণ-অভ্যুত্থান হলে প্রথমেই নির্বাচন কমিশনে হাত দেওয়া হবে যাতে এই প্রতিষ্ঠানটিকে...
১ দিন আগে