
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা সরকারের গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা করেছেন।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এতে বিচারহীনতার সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে।
পোস্টে তাসনিম জারা লিখেছেন, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চাইছে। সরকারের যুক্তি হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে হলে বা কাউকে গ্রেপ্তার করতে হলে সরকারের পূর্বানুমতি লাগবে।
তাসনিম জারা প্রশ্ন তোলেন, যদি গুমের অভিযোগ ওঠা কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে তদন্ত করতে একই সরকারের অনুমতি নিতে হয়, তাহলে আদৌ সুষ্ঠু বিচার সম্ভব কি না।
তিনি বলেন, অতীতেও গুমের শিকার পরিবারগুলো এই ধরনের অনুমতির জটিলতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।
পোস্টে তাসনিম জারা লিখেছেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু যখন বলা হয় যে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে কিংবা কাউকে গ্রেপ্তার করতে সরকারের পূর্বানুমতি লাগবে, তখন রাষ্ট্র মূলত নিজেকেই জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করে। আইনের চোখে সবাই সমান; এই সর্বজনীন সাংবিধানিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এটি।
সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আইনকে হতে হয় অন্ধ ও নিরপেক্ষ। আর তা না হলে, সেই আইন হয় ক্ষমতাধারীদের সুরক্ষা দেওয়ার এবং সাধারণ জনগণকে নিষ্পেষণের হাতিয়ার।

হাম ও ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে দাবি করে জাতীয় পরিকল্পনা ও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার...
১২ মিনিট আগে
হাম ও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সরকারকে যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে হাম নিয়ন্ত্রণেও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ক্ষেত্রে ব্যর্থতার কোনো অবকাশ নেই।
৩ ঘণ্টা আগে
পলাতক ফ্যাসিস্ট ভারতে গিয়ে সেইখান থেকে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আর দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা তালের পাখা দিয়ে বাতাস করছে...
৪ ঘণ্টা আগে
দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
৮ ঘণ্টা আগে