
মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ সরকারের দিকে সন্দেহের তীর তুলেছে বিএনপি। এ ঘটনার অন্তরালে কী আছে, তা নিয়ে ভাবতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একদিকে ভারত সীমান্তে ক্রমাগত গুলিবর্ষণ করে আমাদের বিজিবি সদস্য ও জনগণকে হত্যা করা হচ্ছে। আবার পূর্বদিকে মিয়ানমারের গুলিতে এ পর্যন্ত আমাদের দেশে কয়েকজন নিহত ও আহত হয়েছেন। ঝাঁকে ঝাঁকে সেখান থেকে লোকজন পলায়ন করে এখানে আশ্রয় নিচ্ছে।’
এ প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় জনগণের উদ্দেশে করে আরও বলেন, ‘এটা নিয়ে শুধু আমাদেরই নয়, আপনাদেরও ভাবতে হবে, কী ঘটতে যাচ্ছে এবং এর অন্তরালে কী আছে। যারা এ ঘটনা ঘটাচ্ছে, তাদের সঙ্গে সরকারের গোপন সম্পর্ক আছে কি না। যদি না থাকে, তাহলে সরকার নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বার্মার (মিয়ানমার) মতো দেশ বাংলাদেশে গুলি ছোড়ে। এই শক্তি, সাহস ইতিপূর্বে কোনো দিন পায়নি, আজকে কেন পায়? সবাই ভাবেন, দেশটা কোন দিকে যাচ্ছে। যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে, দেশের মানুষকে প্রতিবাদী হতে হবে।’
সংবাদ সম্মেলনে সরকারপতনের আন্দোলনের পরবর্তী কর্মসূচির বিষয়টি উল্লেখ করে জানতে চাওয়া হয়, বিএনপি আন্দোলন থেকে পিছু হটল কী না। জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা তো এমন কথা বলি নাই। আমাদের কিন্তু প্রতিশ্রুতি আছে। আবার ফিরে আসব।’ তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলনে আছি। আন্দোলনের গতিবিধি একেক সময় একেক দিকে রূপ নেয়। আপনারা অপেক্ষা করেন, আমরা আন্দোলনে আছি। আপনারা দেখতে পাবেন ভবিষ্যৎ কর্মপন্থা কী।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘আমরা আশা করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে আলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। বিএনপির মহাসচিবের পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হয়েছে। এর কারণ হলো, দেশের সর্বজনীন ঐক্যের ও সর
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২ ঘণ্টা আগে
গণ-অভ্যুত্থান পরবর্তীতে প্রত্যাশা ছিল যে অংশীদাররা ফ্যাসিবাদের আমলে মজলুম ছিল, তারা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণ করবে। এখন দেখা যাচ্ছে, জামায়াতে ইসলামীর সরকারে যাওয়ার খায়েশ হয়েছে। এই সরকারের ছয় মাস যেতে না যেতেই সরকারকে নিয়ে বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছে...
৩ ঘণ্টা আগে