Ajker Patrika

গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সহনশীলতা জরুরি: রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সহনশীলতা জরুরি: রুহুল আমিন হাওলাদার
জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব রুহুল আমিন হাওলাদার। ছবি: সংগৃহীত

গণতন্ত্রকে শক্তিশালী করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, রাজনৈতিক সহনশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় পার্টির গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহনশীলতা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব রাজনৈতিক দলের মত ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

জাপার একাংশের মহাসচিব বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নানা সময়ে অনেক চড়াই-উতরাই এসেছে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।

রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি সব সময় গণতান্ত্রিক পরিবেশ, সাংবিধানিক ধারাবাহিকতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করে। দেশের স্বার্থে সংঘাত ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা গড়ে তুলতে হবে।

বিবৃতিতে তিনি গণতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত