
নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা, স্বাধীনতার মার্কা। আমার একজন গুরু আছে, আমার গুরু হলো শেখ হাসিনা। কেটলি প্রতীকের গুরু কে? কেটলির গুরু হলো ভূমিদস্যু। এবার বিবেচনা করুন কোথায় প্রধানমন্ত্রী আর কোথায় ভূমিদস্যু।’
আজ বুধবার বিকেলে রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ মাঠে নির্বাচনী জনসভায় গাজী এসব কথা বলেন। কেটলি প্রতীকে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া।
গাজী বলেন, ‘সামনে বড় বিপদ, তা হলো হায়নারা আপনাদের ভূমি দখল করতে চায়। সাবধান না হলে বিপদ আছে। ভূমিদস্যু পক্ষ আপনাদের আমাদের ভূমি দখল করতে চায়। আজ যেই মাঠে জনসভা হচ্ছে, সেই মাঠটিও তারা গিলে ফেলবে। তারা বাড়ি দখল করবে, জমিতে বালু ফেলবে, সাইনবোর্ড লাগাবে। আপনারা চাইলেও তাদের কিছু বলতে পারবেন না। উল্টো মামলা করবে, মারধর করে দেশ ছাড়া করে রোহিঙ্গা বানাবে। তাই ভোট দিয়ে সেই ভূমিদস্যুদের উপযুক্ত জবাব দিন। কোনো ভূমিদস্যু যেন এই রূপগঞ্জের মাটি দখল করতে না পারে।’
টিভিতে অপপ্রচার হচ্ছে জানিয়ে গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘তারা টিভিতে অপপ্রচার চালিয়ে রূপগঞ্জের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই মিথ্যাচার বিশ্বাস করবেন না। তারা মিথ্যাবাদী, তারা বিঘার পর বিঘা, ইউনিয়নের পর ইউনিয়ন দখল করে নিচ্ছে। এমনকি গোরস্থানের জায়গাও তারা ছাড় দেয় না। সুতরাং এবার ভূমিদস্যুদের বিরুদ্ধে ভোট দেবেন।’
জনসভায় অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউপি কামরুল হাসান তুহিন, ভূলতা ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদ আলী প্রমুখ।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে