সম্প্রতি ভারতের সঙ্গে রেল যোগাযোগসহ দুই দেশের সরকার প্রধানদের মধ্যে যেসব চুক্তি সাক্ষর হয়েছে সেগুলোকে ‘অসম চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনতিবিলম্বে এসব চুক্তি বাতিলের দাবি জানিয়েছে তাঁরা।
আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে ‘ভারতের সঙ্গে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবি’তে বিক্ষোভ মিছিল থেকে বক্তারা এসব দাবি জানান।
বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন চুক্তি করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রেল করিডর। এটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে চুক্তি করা হয়েছে।’
তিনি বলেন, বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল করিডরের স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই সিদ্ধান্ত রুখে দেওয়া হবে। তাই চূড়ান্ত আন্দোলনের আগেই সরকারকে রেল করিডরসহ ১০টি অসম চুক্তি বাতিল করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘বর্তমান সরকার জনগণ বর্জিত সরকার। দেশের প্রতি তাঁদের ন্যূনতম দায়বদ্ধতা থাকলে ভারতের সঙ্গে অসম চুক্তি করতে পারে না। প্রধানমন্ত্রী ইউরোপের উদাহরণ দিয়ে বলেছেন, ইউরোপে বর্ডার নেই, কিন্তু ইউরোপে তো বিনা ভোটে সরকারও নির্বাচিত হয় না, দুর্নীতিও হয় না। ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই কিন্তু তা হতে হবে মর্যাদাপূর্ণ সম্পর্ক। ভারতের স্বার্থে দেশবিরোধী কোনো চুক্তি এ দেশের মানুষ মেনে নেবে না। স্বাধীন সার্বভৌম একটি দেশের ওপর দিয়ে ভারতের রেল চলার করিডর দেওয়া যায় না।’
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি ঘুরে আবার পল্টন মোড়ে এসে সমাপ্তি ঘোষণা করা হয়। মিছিলে ভারতের সঙ্গে চুক্তি ও সরকারের দুর্নীতি নিয়ে নানা স্লোগান দেন কর্মীরা।
সংগঠনের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদল কাইয়ূম।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন—সংগঠনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ এম হাছিবুল ইসলাম, সহসভাপতি আলহাজ্ব সুলতান আহমদ খান, অধ্যাপক ডা. কামরুজ্জামান, আলহাজ্ব শাহীন আহমদ, মাওলানা ইলিয়াস হোসাইন, যুবনেতা মিরাজ হোসেন মঈন, ছাত্রনেতা আব্দুল্লাহ মাহমুদসহ জেলা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইনু তথ্যমন্ত্রী থাকার সময় হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়। অনুসন্ধানে জানা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়। ওই রাতে ইসলামিক টেলিভিশনের অফিসে ভাঙচুরও করা হয়।
৩৫ মিনিট আগে
জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান স্মরণ, বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) আয়োজিত একটি আঞ্চলিক কর্মশালায় অংশ নিতে বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি তাইওয়ান সফরের আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা...
৫ ঘণ্টা আগে
জাতীয় স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কেউ অসন্তুষ্ট হলে তাকে ‘রাজশাহীর আম পাঠিয়ে খুশি করা হবে’। একই সঙ্গে তিনি বলেন, রাজপথে বিরোধী দলের চলমান আন্দোলন সরকারের সঙ্গে কোনো সমঝোতার অংশ নয়।
১ দিন আগে