আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কথাও জানিয়েছেন নতুন নিবন্ধন পাওয়া দলটির আহ্বায়ক আব্দুর রহমান খোকন।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পায় বিএনএম। আজ শনিবার মহাখালীতে দলের প্রধান কার্যালয়ে গণমাধ্যমের সামনে আসেন বিএনএমের নেতারা।
বিএনএমের পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম পার্টিকেও (বিএসপি) নিবন্ধন দিয়েছে ইসি।
বিএনএমের আহ্বায়ক আব্দুর রহমান খোকন বলেন, ‘জনগণের স্বার্থে নির্বাচন হলে বিএনএম আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। সাড়া দেশে ৩০০ আসনেই আমরা প্রার্থী ঠিক করে ফেলেছি।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সব শর্ত মেনেই আমরা নিবন্ধন পেয়েছি। উপজেলা, জেলা পর্যায়ে অফিস ও কমিটি রয়েছে। সেই তালিকা আমাদের কাছে আছে, চাইলে আপনারাও দেখতে পারেন। যারা আমাদের সমালোচনা করছেন তাঁদের রুচি নেই। রুচিহীনরাই কথা বলছেন।’
একটি বিরোধী রাজনৈতিক দলের নামের সঙ্গে মিল রেখে দলের নামকরণ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনএমের আহ্বায়ক খোকন বলেন, ‘জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ স্বাধীন হলেও দেশে বেশির ভাগ জায়গায় জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়নি। আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। তাই দলের নামে জাতীয়তাবাদ রাখা হয়েছে।’
বিএনএমের সদস্যসচিব মেজর (অব.) মুহাম্মদ হানিফ বলেন, ‘জাতীয়তাবাদ শুধু বিএনপির একার নয়। জাতীয়তাবাদ পরিচয় নিয়েই আমরা দল গঠন করেছি। বাংলাদেশ নাম দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত ছিল। তাই কিছুটা মিল থাকতে পারে বিএনপির সঙ্গে।’
এদিকে নিবন্ধন পাওয়া অপর দল বিএসপি আজ মোটর শোভাযাত্রা করে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে। এর আগে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

ইনু তথ্যমন্ত্রী থাকার সময় হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়। অনুসন্ধানে জানা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়। ওই রাতে ইসলামিক টেলিভিশনের অফিসে ভাঙচুরও করা হয়।
৪ ঘণ্টা আগে
জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান স্মরণ, বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) আয়োজিত একটি আঞ্চলিক কর্মশালায় অংশ নিতে বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি তাইওয়ান সফরের আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা...
৮ ঘণ্টা আগে
জাতীয় স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কেউ অসন্তুষ্ট হলে তাকে ‘রাজশাহীর আম পাঠিয়ে খুশি করা হবে’। একই সঙ্গে তিনি বলেন, রাজপথে বিরোধী দলের চলমান আন্দোলন সরকারের সঙ্গে কোনো সমঝোতার অংশ নয়।
১ দিন আগে