
সংসদের সামনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর এমপি সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন, সরকার এ বিষয়ে প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না এবং গণভোটসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে। সংসদের বিভিন্ন কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব ‘নিশ্চিত না হওয়ার’ অভিযোগ এনে হতাশা প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এ সদস্য।
আজ শুক্রবার ঢাকায় ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেয় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। সেই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এমপি সাইফুল আলম খান।
মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের এ নেতা বলেন, জুলাই আন্দোলনের পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদকে ভিন্নধর্মী ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর করতে হবে, যেখানে সংসদই হবে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র এবং সরকার ও বিরোধী দল সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জামায়াত নেতা জানান, সংসদের কার্যপ্রণালিতে (রুলস অব প্রসিডিউর) পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে উভয় পক্ষই মতামত দিয়েছে। প্রতিনিধিদল এই আলোচনার ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করবে।
সংসদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে জামায়াত নেতা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, সরকার এ বিষয়ে প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না এবং গণভোটসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে। এ ছাড়া সংসদের বিভিন্ন কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব নিশ্চিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
প্রশ্নোত্তর ও প্রস্তাব উপস্থাপনের ক্ষেত্রে সরকারি দলের ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়েও উদ্বেগ জানিয়ে সাইফুল আলম খান বলেন, এ ক্ষেত্রে একটি সমন্বিত ও কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
এমপিদের দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়াতে প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান সাইফুল আলম খান। আলোচনার ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি হবে এবং এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদকে আরও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার ও অ্যাডভোকেট শিশির মো. মনির এবং জামায়াত নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি।
এর আগে, অনুষ্ঠিত মতবিনিময় সভায় উভয় পক্ষ বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে অধিকতর কার্যকর ও সুসংহত করার ব্যাপারে গুরুত্বারোপ করে। তারা ভবিষ্যতে বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে সম্মিলিতভাবে যথাযথ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করে।

যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এই অপশক্তিকে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড়...
২ ঘণ্টা আগে
রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর...
২ ঘণ্টা আগে
ঈদের বিরতির পর সংসদ বসার আগে সংসদীয় দলের সভা ডেকেছে ক্ষমতাসীন দল বিএনপি। আগামীকাল শনিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক শুরু হবে...
৪ ঘণ্টা আগে
বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে ‘স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের নায়েবে আমিরের’ শীর্ষক সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখা। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এ প্রতিবাদ জানায়।
১ দিন আগে