
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসকে বাংলাদেশের ‘নাম্বার ওয়ান গডফাদার’ আখ্যা দিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড়, ‘অন্যতম গডফাদার’ ও ‘ক্রিমিনাল নাম্বার ওয়ান’ হলেন মির্জা আব্বাস।
আজ বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস সম্প্রতি দাবি করেছেন, জনগণের সহানুভূতি পেতে নাসীরুদ্দীন তাঁর ওপর বিএনপির হামলার অভিযোগ তুলছেন। এর পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন বলেন, ‘আমরা ‘‘সিম্প্যাথির’’ (করুণা) রাজনীতি করি না। আমরা সিম্প্যাথির রাজনীতি করলে রাস্তাঘাটে শুয়ে থাকতাম।’
বিএনপি সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজদের আশ্রয় দিয়েছে এবং নির্বাচনে মনোনয়ন দিয়েছে বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘তারেক রহমান স্থায়ী কমিটিতে এ রকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল, আরও অনেকগুলা গডফাদার, এই যে ঢাকা-১১ আসনের কাইয়ুম কমিশনার (এম এ কাইয়ুম), এমন কোনো জায়গা নাই যে সে দখল করে নাই। এইসব সন্ত্রাসীদের তারা নমিনেশন দিয়েছে।’
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন নাসীরুদ্দীন। তিনি বলেন, ১২ তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আছে ঋণখেলাপিদের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে।
মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী বলেন, ‘যদি আপনি আমার ওপর আক্রমণ করতে চান, আমি ভদ্র মানুষ; তবে আমার ধৈর্যের সীমা আছে। আপনার বড় গুন্ডা বাহিনী দিয়ে আমাকে থামানো যাবে না। আমরা একবার মরে গেছি, আমাদের জীবন এখন বোনাস লাইফ।’
এনসিপির এ নেতা আরও বলেন, ‘মির্জা আব্বাস ও বিএনপির নেতাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। তবে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বন্ধ করতে আমি কাজ চালিয়ে যাব। ভোট বেশি পাই বা কম, তা গুরুত্বপূর্ণ নয়, ইনশা আল্লাহ ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে কাজ চালিয়ে যাব।’

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, আজকে দুইটি শক্তির বিরুদ্ধে লড়াই করে বিএনপি টিকে আছে। টিকে আছে জনগণকে সাথে নিয়ে, জোর জবরদস্তি করে না। যেহেতু জনগণের কথা বলে বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্যই বিএনপি সব সময় সচেষ্ট। সেই কারণে জনগণও কিন্তু বিএনপির পক্ষে আছে।
২১ মিনিট আগে
বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা সরকারের গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা করেছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এতে বিচারহীনতার সংস্কৃতি...
৩ ঘণ্টা আগে
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। বাংলাদেশ প্যাভেলিয়নে শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
৬ ঘণ্টা আগে