
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি হচ্ছে শীতের পাখি। শীত এলে অতিথি পাখিরা যেমন এ দেশে এসে মাছ খেয়ে, ধান খেয়ে মোটা হয়ে চলে যায়; তেমনি বিএনপির নেতা-কর্মীদেরও শুধু ভোটের সময় দেখা যায়। সারা বছর আর তাদের দেখা যায় না। তারা মানুষের জন্য নয়, শুধু নিজেদের জন্য রাজনীতি করে।’
আজ রোববার বেলা দেড়টার দিকে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘১৪ বছর আগে সৈয়দপুরসহ রংপুর অঞ্চলের চেহারা দেখেন, আর আজকের চেহারা দেখেন। অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলেই লুটেপুটে খায়।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে তথা সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, সাংবিধানিক নিয়মে সময়মতোই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচনে তারা নৌকার বিজয় ঠেকাতে পারবে না।’
নীলফামারী জেলা আওয়ামী লীগের সহযোগিতায় স্থানীয় ফাইভ স্টার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় অন্যদের মধ্যে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় রেস্টহাউসে রংপুর বিভাগের আট জেলার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১১ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১২ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৫ ঘণ্টা আগে