
নির্বাচন নিয়ে দুবার প্রতারণার শিকার হয়ে তৃতীয়বার আবার সেই আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা দেবে না কেউ। এবার কিছু দালাল ছাড়া তাদের সঙ্গে আর কেউ থাকবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া।
আজ শনিবার রাজধানীর প্রেসক্লাবে আকরাম খাঁ মিলনায়তনে গণ অধিকার পরিষদের একাংশের আয়োজনে ‘সংবিধান ও গণতন্ত্র: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন রেজা কিবরিয়া ৷
‘অংশগ্রহণমূলক নির্বাচন চাই, বিরোধী দলকে বলতে চাই, এইবারের নির্বাচনটা সুষ্ঠু হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে রেজা কিবরিয়া বলেন, ‘চমৎকার কথা। এই কথাটা আপনাদের মনে করিয়ে দিতে চাই। এইবারের নির্বাচনটা সুষ্ঠু হবে! তারা ক্ষমতায় আছেন কী ধরনের নির্বাচন দিয়ে, সেটা কিন্তু তিনি স্বীকার করেছেন। ফ্রড (প্রতারণা) ও অত্যাচার করে গত দুইটা নির্বাচন তারা পার হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে দুইবার ফ্রডের শিকার হয়ে তৃতীয়বার আবার তাদের বিশ্বাস করবে? বাঙালিরা এতটা সহজ নয়। কিছু দালাল আর দালাল দল ছাড়া কেউ থাকবে না। পরীক্ষিত চোর এবং ভোট চোর দুটোর কাছেই আবার এই দায়িত্ব দেওয়া যায় কে না? এটা জনগণ অবশ্যই ভাববে।’
একসময় তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় যাওয়ার সেতু বানিয়েছিল আওয়ামী লীগ এমনটা উল্লেখ করে রেজা কিবরিয়া আরও বলেন, ‘এই সেতু পার হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গেছেন। আপনারা দেখবেন, ’৯৫-তে ক্ষমতায় আসার আগে তারা জ্বালাময়ী বক্তব্য দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। ওই বক্তব্যগুলোই তাদের শোনানো উচিত ৷ যে আপনারা এবং আপনাদের নেত্রী কী বলেছিলেন।’
এই দেশের জনগণ যাকে একবার অপছন্দ করে তাকে কোনো রাজনৈতিক দলই বাঁচাতে পারে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আলোচনার প্রধান বক্তা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘এই আন্দোলন কারও একার না। আজকের আন্দোলনটা বিএনপি নয়, গণ অধিকার পরিষদের নয় ৷ আজকের আন্দোলনটা জনগণের আন্দোলন ৷ প্রত্যেকটা মানুষ নিষ্পেষিত, প্রত্যেকটি মানুষ কিন্তু প্রতিদিন ধাক্কা খাচ্ছে। অন্যায়ের শিকার হচ্ছে ৷ জিনিসপাতির দাম লাগাম ছাড়া, ঘরে ঘরে অভাব আছে। ’৭৪ সালের মতো কঙ্কালসার দেহ এখনো দেখা যায়। এই সরকার বাংলাদেশ ব্যাংকটা দেউলিয়া করে দিছে। তারপরও এত সখ কেন ক্ষমতার থাকার? দেশটা তো খেয়ে ফেলছে। সামনে ভয়াবহ সময় আসছে।’
ইয়াহিয়া খানের জায়গায় শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না বলে মন্তব্য করেন আলোচনার বিশেষ বক্তা এবি পার্টির সদস্যসচিব মুজিবুর রহমান মঞ্জু ৷ তিনি বলেন, ‘সংবিধানের নাম করে বারবার আমাদের ধোঁকা দেওয়া হয়। আমরা বারবার বলি, ইয়াহিয়া ক্ষমতায় না থেকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকত, তাহলে বাংলাদেশ কোনো দিন স্বাধীন হতো না। কারণ, শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকত, তাহলে ৭ মার্চ তিনি অনুমতিই দিতেন না সমাবেশ করার জন্য। শেখ মুজিব আঙুল উঠায়া বক্তব্য কীভাবে দিত ভাই? এই জন্য আমি বলি ১৯৬৯, ১৯৭০ সালে ভাষণে যেসব দাবি করেছিলেন সেগুলোর সঙ্গে আমাদের দাবির মিল আছে। ওই সময় ইয়াহিয়া ও আইয়ুব যেসব কথা বলেছেন, সেগুলোর শেখ হাসিনার কথার মিল আছে।’
গণ অধিকার পরিষদ (একাংশের) সিনিয়র আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ এবং দলটির ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসানসহ আরও অনেকেই।

ইনু তথ্যমন্ত্রী থাকার সময় হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়। অনুসন্ধানে জানা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়। ওই রাতে ইসলামিক টেলিভিশনের অফিসে ভাঙচুরও করা হয়।
২ ঘণ্টা আগে
জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান স্মরণ, বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) আয়োজিত একটি আঞ্চলিক কর্মশালায় অংশ নিতে বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি তাইওয়ান সফরের আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা...
৬ ঘণ্টা আগে
জাতীয় স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কেউ অসন্তুষ্ট হলে তাকে ‘রাজশাহীর আম পাঠিয়ে খুশি করা হবে’। একই সঙ্গে তিনি বলেন, রাজপথে বিরোধী দলের চলমান আন্দোলন সরকারের সঙ্গে কোনো সমঝোতার অংশ নয়।
১ দিন আগে