
ভুল করে থাকলে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। এমনটাই জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করা এক পোস্টে নাছিম এ কথা বলেন।
নাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়।’
আওয়ামী লীগের ফেসবুক পেইজে শেয়ার করা ‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’ শীর্ষক এক ভিডিও পোস্টে নাছিমের এই বক্তব্য প্রচার করা হয়। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম একটি বেসরকারি টেলিভিশনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছরের বেশি সময় শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনই শেখ হাসিনা ভারতে চলে যান। তার পর থেকেই দলটির নেতারা ও সাবেক মন্ত্রী-এমপিরা আত্মগোপনে আছেন। এরই মধ্যে, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে কয়েক শ মামলা হয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন, দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘অনুশোচনা কী কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কীভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরানোর পথ দেখাব।’
সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা সেটা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করব।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগে
১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সব জেলা ও মহানগরীতে সেমিনার করা হবে। ৪ জুলাই রাজধানী ছাড়া সব মহানগরী এবং জেলায় বিক্ষোভ ও গণমিছিল করা হবে।
১৯ ঘণ্টা আগে
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
১ দিন আগে
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত করা নির্বাচনী বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এ নিয়ে বিএনপির নেতাদের মত দুই রকম। তাঁদের একাংশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কিছুটা নমনীয়, আবার সতর্কও।
১ দিন আগে