
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, ‘দেশের জন্য, মানুষের জন্য কেউ বা কোন দল ভালো কিছু করতে চাইলে সেটির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। দেশে যত ভালো কাজ হয়েছে, তার ৭০ ভাগই বিএনপি করছে।’ আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যেটি আমি গত আট মাস আগেই বলেছিলাম। অনেক অদৃশ্য শক্তি ও ক্ষমতা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে।’ এ সময় যেসব নেতা-কর্মীর কাজকর্ম সাধারণ মানুষ সমর্থন করে না, তাঁদের দল থেকে তাড়িয়ে দেওয়া নির্দেশ দেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী এমন একটি দল, যার ধারাবাহিক ও ঐতিহ্য আছে। কোটি কোটি মানুষ এই দলটির প্রতি আস্থা ও ভরসা রাখে। এই আস্থা ও ভরসা রাখার কারণেই বহু মানুষকে স্বৈরাচারের অত্যাচার ও জেল, জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে। তারপরও বিএনপিকে টিকে রাখতে তাঁরা ঝান্ডা হয়ে দাঁড়িয়ে ছিলেন। আমরা এমন সময় ৩১ দফা ঘোষণা করছি। যখন কেউ স্বৈরাচারে বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আমরা সেই স্বৈরাচারের রক্ত চক্ষু অপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছিলাম। এখন যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ না হই, তাহলের ৩১ দফা বাস্তবায়ন হবে না। ৩১ দফা বাস্তবায়ন না হলে গত ১৫ বছরের অত্যাচার, জুলুম নির্যাতন সবকিছু বৃথা হয়ে যাবে।’
এর আগে আজ বেলা ১১টার দিকে জেলা ইনডোর স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। কর্মশালায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। এতে অন্যদের মধ্য বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল প্রমুখ।

‘উনি (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী) যেটা বলেছেন, সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না’—স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২ ঘণ্টা আগে
জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত একটি স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন করা হলে, যেকোনো অভিযোগের মুখোমুখি হতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতীয় নাগরিক পার্টি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।
৯ ঘণ্টা আগে
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
১০ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীর পরস্পরবিরোধী মন্তব্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ভূমিকাকে ‘স্বাধীনতাহীন’ ও ‘নতজানু’ উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি...
১ দিন আগে