Ajker Patrika

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: নোমান

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ২০: ১৫
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: নোমান

সরকার সংসদীয় গণতন্ত্র বাদ দিয়ে মুখে সংবিধানসম্মত নির্বাচনের যে বাণী শোনাচ্ছেন, তা মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। 

আজ শুক্রবার বিকেলে খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় জেলা বিএনপি আয়োজিত ১০ দফা দাবিতে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে নির্বাচনব্যবস্থা সংযোজিত না হওয়া পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপির কর্মসূচিতে জনগণের উপস্থিতি দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে।’ 

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্ট, অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত