
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁকে সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার ভোর ৬টার দিকে ঢাকার মিরপুর মনিপুরী পাড়া বাসা থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গাজী সালাউদ্দিন তানভীরের নামে গত ২ আগস্ট রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। এরপর পুলিশ তাঁর অবস্থান নিশ্চিত হয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা-পুলিশের একটি যৌথ টিম গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় রওনা হয়। আজ ভোর ৬টার দিকে মিরপর মনিপুরী পাড়ায় বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পরে সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে সরাসরি বগুড়ার আদালতে হাজির করা হয়। বগুড়া সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশ প্রহরায় তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে পরে তিনি ওই পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। কিন্তু ততক্ষণে ওই পোস্টের স্ক্রিন শর্ট ভাইরাল হয়ে যায়। পরে তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
ওই ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত ২ আগস্ট গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
১৬ ঘণ্টা আগে
সরকার আরও ভালো আইন আনার কথা বলে এখন ‘উল্টো পথে’ পা বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, সরকার আরও ভালো আইন আনার কথা বলে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধের আগের অধ্যাদেশগুলো বাতিল করেছে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো থাকলেও গত ছয় মাসে এগুলোর কোনো একটিরও বাস্তবায়ন দেখা যায়নি...
১৮ ঘণ্টা আগে