
রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে হাসপাতালে যেতে বলেছেন, সে জন্য তিনি এসেছেন।
আজ শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান আমাকে এখানে আসতে বলেছেন। বাংলাদেশের রাজনীতির এই কঠিন সময়ে তাঁর সুস্থ হওয়াটা খুব জরুরি বলে জানিয়েছেন তারেক রহমান। তাঁর কথামতো জামায়াতের আমিরকে দেখতে এসেছি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার হিসেবে আমরা ওনাকে দেখতে এসেছিলাম। উনি আগের চেয়ে ভালো বোধ করছেন।’
এ সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ওনারা (বিএনপির প্রতিনিধিদল) কষ্ট করে জামায়াতের আমিরকে দেখতে এসেছেন। এ জন্য তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। জামায়াতের আমির বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সালাম জানিয়েছেন।’
এর আগে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। পরে তাঁকে সেখান থেকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবির বিপরীতে প্রশ্ন তুলে দলটির সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’ আজ রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে
৪ ঘণ্টা আগে
চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপির এমপির ছেলেকে মুচলেকা দিয়ে ছাড়ার বিষয়ে টিপ্পনী কেটেছেন ঢাকা-১২ আসনের (জামায়াত) এমপি সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন, একজন সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজিতে গ্রেপ্তার হলো। আমি ভাবলাম বাহ...
১ দিন আগে
কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে চারজন যুগ্ম মহাসচিব, চারজন সহকারী মহাসচিব এবং ৫৪ সদস্যের কেন্দ্রীয় শুরার নাম ঘোষণা করেছে দলটি।
১ দিন আগে
‘আমাদের লড়াই হবে সকল অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন, পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বি, আমাদের লড়াই অব্যাহত থাকবে...
২ দিন আগে