
দৈনিক সময়ের আলোতে উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আজ বৃহস্পতিবার দুপুরে পত্রিকাটির মালিক-প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদক মো. রমজানুল হক নিহাদ তাঁকে পত্রিকার নতুন দায়িত্বে নিযুক্ত করেন, তুলে দেন নিয়োগপত্র।
এ সময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার, চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী নতুন উপদেষ্টা সম্পাদককে স্বাগত জানান। পাশাপাশি সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ পত্রিকাটির বিভিন্ন বিভাগের কর্মী-সাংবাদিকেরা উপস্থিত থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে শায়রুল কবির খান বলেন, ‘আমি লেখালেখি; দলের ও দেশের স্বার্থে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গেই বেশি মনোযোগী থাকতে চাই।’
নেত্রকোনার আবু আব্বাস কলেজে পড়াশোনা শেষে তিনি দৈনিক দিনকালে প্রথমে আটপাড়া এবং পরে নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। সাংবাদিকতায় তৃণমূল পর্যায়ের চর্চার পাশাপাশি সংগঠনেও সক্রিয় ছিলেন। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ সেল ও মিডিয়া সেলের অন্যতম সদস্য হিসেবে কাজ করছেন। পাশাপাশি দৈনিক ও অনলাইন গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণ ও মতামত প্রকাশে সক্রিয় রয়েছেন।

এনসিপির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বহু এলাকায় কৃষকেরা পানিবন্দী অবস্থায় পাকা ধান রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। কোথাও ধান কাটা শুরু হলেও তা স্বাভাবিক গতিতে এগোচ্ছে না। অনেক পাকা ধান ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১৭ ঘণ্টা আগে
‘জাতীয় স্বেচ্ছাসেবকশক্তি’ ও ‘জাতীয় কৃষকশক্তি’ নামে দুটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তৃত করা...
১৮ ঘণ্টা আগে
ক্যাম্পাসকেন্দ্রিক অনলাইনে ছড়ানো গুজব, অপতথ্য ও প্রোপাগান্ডা বন্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য...
১৮ ঘণ্টা আগে
‘বিএনপি প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয়েছে ১৯৭১ সালে। বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে। তাহলে এটা কীভাবে আমি মূল্যায়ন করব? বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে, এটা আপনি বলতে পারেন...
১৯ ঘণ্টা আগে