Ajker Patrika

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার
ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুস সাকিবকে স্থায়ী বহিষ্কার ও পদ হতে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সংগঠনটির দপ্তর সেলের সদস্য অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি নাজমুস সাকিবকে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। এরপর ৫ ফেব্রুয়ারি নোটিশের জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের যুগ্ম সদস্যসচিব পদ হতে স্থায়ীভাবে বহিষ্কার ও অব্যাহতি প্রদান করা হলো।

তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, সহকর্মীদের সঙ্গে বিরূপ ও কুরুচিপূর্ণ আচরণ ও মন্তব্য, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা উপ-কমিটির প্রস্তাবনা সাপেক্ষে আহ্বায়ক ও সদস্য সচিব এর অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীরবে পেট্রোডলার চুক্তি বাতিল সৌদির, পেট্রোইউয়ানের উত্থান ঠেকাতেই ইরান যুদ্ধ

বিসিবির অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

অবরোধে ক্ষুব্ধ ইরান আটকাতে পারে আরেক জলপথ, সিদ্ধান্ত পাল্টাতে যুক্তরাষ্ট্রকে সৌদির চাপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত