
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেছে—ভোটের জন্য দুই হাজার মানুষ প্রাণ দেয় নাই। তাহলে কিসের জন্য প্রাণ দিয়েছে? ভোটের জন্যই তো আমরা ’৭১ সালে লড়াই করেছি। এই লড়াইও হয়েছে গণতন্ত্রের জন্য। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আর এর প্রথম পদক্ষেপ হলো একটি সুষ্ঠু নির্বাচন। যারা এ কথা বলছে—তারা আসলে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয়।’
এর আগে শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সারজিস আলম বলেছেন, ‘শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি।’
আজকের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীরা।
গতকাল রোববার অন্তর্বর্তীকালীন সরকার নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছে। এই বিষয়ে প্রশ্ন তুলেছেন মোয়াজ্জেম হোসেন আলাল।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা কার পরামর্শে এই তিনজনকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন? আওয়ামী লীগের লালিত-পালিতদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়ে আপনারা স্বাধীনতার মূল চেতনায় আঘাত করছেন।’
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশিরউদ্দীনকে আওয়ামী আমলের সুবিধাভোগী বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে পুরোনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করতে হবে। তা না হলে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্ল্যাকার্ড হাতে অবস্থান নেবেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন, আমরা সবাই, যারা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, গণমাধ্যমে বিশ্বাস করি, তারা সেই সুযোগ
১০ ঘণ্টা আগে
আগামীকাল (বৃহস্পতিবার) ইতিহাস রচিত হতে যাচ্ছে। সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ বসবে। এই সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করার আহ্বান জানাচ্ছি...
১১ ঘণ্টা আগে