
জাতীয় নির্বাচন নিয়ে ভেতরে-ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং স্লোগান দেওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।
সমাবেশে রিজভী বলেন, ‘ভোটকেন্দ্র আবার ভোটারের পদধ্বনিতে মুখরিত হবে, এইটা চাই—তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পেছাবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠেছে কেন? এটা তো আজ গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয় ভেতরে-ভেতরে অত্যন্ত গভীরে কোনো গভীর ষড়যন্ত্র চলছে, এইটা তো হতে পারে না।’
রিজভী বলেন, ‘আমরা বলেছি, সংস্কার চাই। যৌক্তিক সময়ে নির্বাচন দিন, একটা নির্দিষ্ট সময় বলে দিন, বেশি প্রলম্বিত করবেন না। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হলো। বৈঠক থেকে একটা যুক্ত বিবৃতি আসল। দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়ল। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরই সারা দেশে শুরু হলো সংঘাত-রক্তাক্ত পরিস্থিতি!’
বিএনপির এই নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারের, অথচ তাদের কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না। মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি ১৭-১৮ বছর লন্ডনে রয়েছেন। যিনি নিজেই শেখ হাসিনার নিপীড়ন ও নির্যাতনের শিকার।’ সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক তারেক রহমান বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ সংগঠনটির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ সোমবার গাইবান্ধা সফর করবেন। সকাল ১০টায় তিনি জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন...
৩ ঘণ্টা আগে
এই দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। মজলুমেরা জালিম হলে তাদের পরিণতি আরও ভয়াবহ হয়। ক্ষমতার দম্ভ যে কোনো মুহূর্তে পরিবর্তন আনতে পারে তার উদাহরণ চোখের সামনে, কিন্তু শিক্ষা না নিয়ে একই পথে হাঁটা হচ্ছে...
১৫ ঘণ্টা আগে
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনীত করা হয়েছে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল রোববার ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের একটি সভাও আহ্বান করা হয়েছে...
২ দিন আগে