
সরকার তলে তলে দেশবিরোধী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন, অনেক কিছু তলে তলে। তলে তলে ওনারা (সরকার) দেশ ও জনগণ বিরোধী কাজ করেই যাচ্ছেন। একের পর এক কাজ তারা করেই যাচ্ছেন।’
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য কারামুক্ত দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব দেখা করতে এলে রিজভী এসব কথা বলেন। এ দিনদুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান হাবিবুর রহমান হাবিব।
হাবিবের সাজা প্রসঙ্গে রিজভী বলেন, ‘এই সরকারের আজ্ঞাবাহী আদালত হাবিবুর রহমান হাবিবকে নতজানু হতে বলেছিলেন। কিন্তু তিনি (হাবিব) যা বলেছেন, তা সত্য ও বিশ্বাস করে বলেছেন। সেই বলাটা ছিল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে তার পক্ষে হাবিবুর রহমান হাবিবের দৃঢ় অবস্থান। তিনি শাস্তি ও নির্যাতন বরণ করে নিয়েছেন। তবুও তিনি যা বলেছেন, সেখান থেকে ন্যূনতম বিচ্যুত হননি। আজ রাজনীতির যে নৈতিকতার ঘাটতি, কথার সঙ্গে কাজের যে ঘাটতি, সেখান থেকে উজ্জ্বল দৃষ্টান্ত হাবিবুর রহমান হাবিব তৈরি করেছেন।’
তিনি বলেন, ‘আজ যিনি মুক্তি পেয়েছেন, তিনি এরশাদবিরোধী আন্দোলনের এক কিংবদন্তিতুল্য ছাত্রনেতা। তিনি তৎকালীন যে সংগঠনে ছিলেন, সেই সংগঠনের সর্বোচ্চ পর্যায় থেকে তাঁকে আন্দোলনে বিশ্বাসঘাতকতা করার অনুরোধ করেছিল। সে দিন তিনি যে বলিষ্ঠতা দেখিয়েছেন, আর নৈতিকতার যে আদর্শ স্থাপন করেছিলেন-সেখান থেকে তিনি বিচ্যুত হননি। সেদিন তিনি যদি সরে যেতেন, তাহলে এরশাদের পতন সম্ভব হতো না।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ পাবনা জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে পুরোনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করতে হবে। তা না হলে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্ল্যাকার্ড হাতে অবস্থান নেবেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন, আমরা সবাই, যারা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, গণমাধ্যমে বিশ্বাস করি, তারা সেই সুযোগ
৬ ঘণ্টা আগে
আগামীকাল (বৃহস্পতিবার) ইতিহাস রচিত হতে যাচ্ছে। সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ বসবে। এই সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করার আহ্বান জানাচ্ছি...
৬ ঘণ্টা আগে