দ্বাদশ জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। ওই আসনে নৌকার প্রার্থী হয়েছেন বিপ্লব হাসান।
আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।
এর আগে কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেনের নামে নানা অভিযোগ তুলে মনোনয়ন না দিতে দলের সভাপতি শেখ হাসিনা উদ্দেশে লিখিত অভিযোগ দেন স্থানীয় ১৬ জন নেতা।
আবেদনে জাকির হোসেনের বিপরীতে যেকোনো প্রার্থীকে মনোনীত করার আবেদন করেন তাঁরা। সম্প্রতি দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬ জনে স্বাক্ষর করা একটি চিঠি দেন তাঁরা।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে