
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। তবে বিএনপি এতে সন্তুষ্ট নয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তবে পরিস্থিতি খারাপের দিকে যাবে।’
আজ বুধবার দুপুর ১২টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে এ বৈঠকে আলোচনা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের কথা বলেছি। ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছি। দেশের যে অবস্থা, তাতে অতি দ্রুত নির্বাচন সম্পন্ন করা দরকার।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেগুলো নিয়ে চার্টার হবে।’
এদিকে বৈঠক শেষে সরকারের উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে বলেন, ‘নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকারের কালবিলম্বের বিন্দুমাত্র ইচ্ছা নেই। ডিসেম্বর থেকে জুন মানে ডিসেম্বরে নির্বাচন হবে না, তেমন নয়। আমরা বলেছি, এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে।’
বৈঠক নিয়ে বিএনপির অসন্তোষ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘বৈঠকে ওনাদের (বিএনপির প্রতিনিধিদল) হ্যাপি মনে হয়েছে। ওনারা অনেক বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং তাঁদের সন্তুষ্ট মনে হয়েছে।’
আরও খবর পড়ুন:

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন, আমরা সবাই, যারা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, গণমাধ্যমে বিশ্বাস করি, তারা সেই সুযোগ
২ ঘণ্টা আগে
আগামীকাল (বৃহস্পতিবার) ইতিহাস রচিত হতে যাচ্ছে। সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ বসবে। এই সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করার আহ্বান জানাচ্ছি...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এবি পার্টির একটি প্রতিনিধিদল। আজ বুধবার দুপুরে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন।
৩ ঘণ্টা আগে
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শিক্ষা ও গবেষণা সেল।
৪ ঘণ্টা আগে