
স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বিনির্মাণই জুলাই গণ-অভ্যুত্থানকে অর্থবহ করবে বলে মনে করে যুব বাঙালি। শনিবার (১৯ জুলাই) রাজধানীর পরিবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আসিফ ইকবালের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে এ কথা বলে সংগঠনটির নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতারা বলেন, ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনের সংগ্রামের সংগঠক ছিলেন নিহত আসিফ ইকবাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন তিনি।
আসিফ ইকবালের আত্মাহুতি ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরা বলেন, শ্রম-কর্ম-পেশার জনগণের প্রতিনিধিত্বমূলক স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বিনির্মাণই জুলাই গণ-অভ্যুত্থানকে অর্থবহ করতে পারে। অন্যথায় শহীদের আত্মার প্রতি শুধু অসম্মান করা হবে না, বরং প্রতারণা হবে।
আসিফ ইকবালের আত্মাহুতির প্রেরণায় স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বিনির্মাণে দেশের তরুণ-যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
শ্রদ্ধা নিবেদন করেন যুব বাঙালির উপদেষ্টামণ্ডলীর সদস্য অপু, তানসেন, সভাপতি রায়হান তানবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলী পারভেজ ও তোফাজ্জল হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, জুলাই যোদ্ধা নাহিদুল ইসলাম, অদলীয় রাজনৈতিক-সামাজিক মঞ্চের ইমতিয়াজ আহমেদ, ফয়সাল আহমেদ প্রমুখ।

জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল। আজ রোববার বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। পরে তাঁরা মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে যান
৫ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লংমার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে এবং দলকে সেগুলোর আশ্রয়-প্রশ্রয় দিতে দেখা যাচ্ছে, যা স্পষ্টত অপরাধমূলক কর্মকাণ্ড।
১২ ঘণ্টা আগে
মামুনুল হক বলেন, ‘ক্ষমতার মসনদে বসে ৭০ শতাংশ মানুষের গণভোটকে অবৈধ বলেন, এ দুঃসাহস আপনাকে কে দিয়েছে? জনগণের ভোটাধিকারকে অবৈধ বলে আখ্যায়িত করলে জনগণকেই অসম্মান করা হয়। ভালোয় ভালোয় সংস্কার করেন। গণভোট যদি অবৈধ হয়ে থাকে, আপনার সরকারও অবৈধ সরকার।’
১৭ ঘণ্টা আগে
দেশের আর্থিক অবস্থা নাজুক বলে দাবি করেছে বিরোধী দল। তাদের আশঙ্কা, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সবার ওপর প্রভাব পড়বে। শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিমত দিয়েছেন কমিটির সদস্য জামায়াতে ইসলামীর সাইফুল আলম খান মিলন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে...
১ দিন আগে